২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে কী ইঙ্গিত দিলেন বিসিবি সভাপতি তামিম ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে। শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
আন্তর্জাতিক:
মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই
     
             

চট্টগ্রাম কারাগারে এখন স্বস্তির বাতাস

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম।।কারাগারের সেই চিরচেনা দৃশ্য—লোহার গ্রিলের দুই পাশে দাঁড়িয়ে গগনবিদারী চিৎকার আর কান্নার শব্দে প্রিয়জনের কথা শোনার প্রাণান্তকর চেষ্টা। চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারে সেই চিরাচরিত কষ্টের দৃশ্যপট বদলে গেল আজ। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার বিশেষ আগ্রহ ও উদ্যোগে চালু হয়েছে ‘ওয়ান-টু-ওয়ান ইন্টারকম’ টেলিফোন ব্যবস্থা।

গ্রিলের বাধা কাটল প্রযুক্তিতে এতদিন বন্দীদের সঙ্গে দেখা করতে আসা স্বজনদের প্রধান অভিযোগ ছিল অসহনীয় শব্দ আর ভিড়। মাঝখানে লোহার শিক আর দূরত্বের কারণে একে অপরের কথা বুঝতে পারতেন না অনেকেই। সেই দুর্ভোগ লাঘবে চট্টগ্রাম কারাগারে একসাথে ৩২টি বুথ স্থাপন করা হয়েছে, যা দেশের কারাগারগুলোর ইতিহাসে বৃহৎ পরিসরে প্রথম।

একসঙ্গে ৩২টি বুথ: ১২টি পুরুষ ও ৪টি মহিলা বন্দীদের জন্য (উভয় পাশে ১৬টি করে মোট ৩২টি সেট)ইন্টারকম ব্যবহারের ফলে কোনো চিৎকার ছাড়াই স্বাভাবিক কণ্ঠে কথা বলা যাচ্ছে। বন্দী এবং দর্শনার্থীদের মানসিক স্বস্তি নিশ্চিত করা।

উদ্বোধনী দিনে খুলশির আমবাগান থেকে আসা রুমা আক্তার তাঁর বন্দী স্বামীর সঙ্গে কথা বলে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি জানান, আগে চিৎকার করেও কথা বোঝা যেত না, আজ ইন্টারকমে ছেলের সঙ্গে বাবার শান্তিতে কথা বলা দেখে তার চোখ ভিজে উঠেছে। একইভাবে রাজনৈতিক বন্দীর ভাই আব্বাস উদ্দিন জানান, আজ কোনো ঝামেলা ছাড়াই ভাইয়ের সঙ্গে সব কথা গুছিয়ে বলতে পেরেছেন।

অপরাধের বিচার আদালত করবেন, কিন্তু বন্দীদের স্বজনেরা তো অপরাধী নন। তাদের জন্য একটি মানবিক পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব।”
— মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা প্রশাসক, চট্টগ্রাম।কারা অধিদপ্তরের অনুমোদনে এবং আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের অর্থায়নে এই পাইলট প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। বর্তমানে নিচতলায় এটি চালু হলেও পর্যায়ক্রমে দ্বিতীয় তলাতেও এই ব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন জানিয়েছেন, প্রযুক্তির এই ব্যবহারে চট্টগ্রাম কারাগার সারাদেশে একটি দৃষ্টান্ত স্থাপন করল। ভবিষ্যতে ভিডিও কলের মাধ্যমেও বন্দীদের সঙ্গে কথা বলার সুযোগ তৈরির স্বপ্ন দেখছে প্রশাসন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ

You cannot copy content of this page