১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। কিশোরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ফরিদপুরের নগরকান্দায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাটখিলে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান অ্যাডভোকেট আবু হানিফের বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহেশখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন পটিয়ায় জগন্নাথ ধামের পূজা মন্ডপে মা দূর্গার মুখ ২০ফুট উপরে।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বাতিল ২৫টি ফ্লাইট

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী,চট্টগ্রাম >>> মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সংঘাতের কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২৫টি ফ্লাইট বাতিল হয়েছে।শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করে জানান, “যুদ্ধ পরিস্থিতির কারণে শনিবার থেকে সোমবার সকাল পর্যন্ত বর্হিগমন ও আগমনী মিলিয়ে মোট ২৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে শনিবার ৬টি, রবিবার ১৪টি এবং সোমবার সকাল পর্যন্ত ৫টি ফ্লাইট বাতিল হয়েছে।”তিনি আরও বলেন, “রবিবার রাতে সালাম এয়ারওয়েজের ওভি-৪০৩ ফ্লাইট এবং সোমবার সকাল ৮টায় ওভি-৪০১ ফ্লাইট মাস্কাট থেকে চট্টগ্রামে এসে পৌঁছেছে। একই এয়ারলাইন্সের ওভি-৪০২ ফ্লাইট সোমবার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম ছেড়ে গেছে।”শুক্রবার সারাদিন বন্ধ থাকার পর রবিবার বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেদ্দাগামী ‘বিজি ১৩৫’ ফ্লাইটটি বিকাল ৪টা ৩৫ মিনিটে চট্টগ্রাম থেকে ৪১৯ জন যাত্রী নিয়ে ছেড়ে যায়।গত শনিবার থেকে মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ইরান ও ইসরায়েলের আকাশসীমা বন্ধ রয়েছে। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ইরাক, কুয়েত এবং কাতারও আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বের ব্যস্ততম দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরসহ আবুধাবি ও দোহার বিমানবন্দরগুলোও বন্ধ রয়েছে। এ কারণে ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে বিমান চলাচলে ব্যাঘাত দেখা দিয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page