২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জামালপুর সদর এখন মাদক ও কিশোর গ্যাং এর কবলে। ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারের পথে। সাতকানিয়ায় বাজালিয়া উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা হাম-রুবেলা মুক্ত করতে বাঁশখালীতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু। পরিবারের সুখ-শান্তি কামনায় বৌদ্ধ ভিক্ষুকে পিণ্ডদান করলেন টমাস চাকমা দুই যুগধরে সেবা থেকে বঞ্চিত পানছড়ি এলাকাবাসী। চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন, ১৬ ফ্লাইটে যাবেন ৬ হাজার হাজি চট্টগ্রামে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ কুরুইন টাইগার ক্লাবের নতুন কমিটির শুভ উদ্বোধন, নবনির্বাচিত সভাপতি মোঃ সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন অ্যামোনিয়া নেই, উৎপাদনও নেই—বন্ধ ডিএপি প্ল্যান্ট ইছামতি নদীর ভাঙন রোধে ব্লক স্থাপনের উদ্যোগ, রাঙ্গুনিয়ায় পরিদর্শন প্রতিনিধি দলের
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

বিদ্যুৎ দিতে না পারলে বিদ্যুৎ বিলের টাকা ফেরত দেন: এমপি শামীম

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক>>>

সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী
সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী। বিদ্যুৎ দিতে না পারলে মানুষকে বিলের টাকা ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী।
আজ মঙ্গলবার একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশনের প্রশ্ন জিজ্ঞাসা, উত্তর টেবিলে উপস্থাপন, আইন প্রণয়ন কার্যাবলি ও ২০২২-২৩ অর্থবছরের সম্পূরক বাজেট সম্পর্কিত আলোচনায় এ কথা বলেন তিনি। শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘মানুষ বিদ্যুতের বিল দিয়েছেন। লাইন ও মিটার কিনে নিয়েছেন। আপনারা বিদ্যুৎ দিতে পারছেন না তাঁদের।’ এমপি শামীম আরও বলেন, ‘বিএনপির আমলে বিদ্যুৎ ছিল না, খাম্বা ছিল। এখন বিদ্যুৎ আছে খাম্বা নেই। ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে। মানুষ গরমে কষ্ট পাচ্ছে। মুঘল আমলেও এসি চলতো বাতাসের মাধ্যমে। তখন বিদ্যুৎ মন্ত্রণালয় ছিল না। কিন্তু তখনো মানুষের এত কষ্ট হয়নি।’ বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে উদ্দেশ করে এমপি শামীম পাটোয়ারি বলেন, ‘নির্দ্বিধায় পায়রা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিলেন, বিল পরিশোধ না করার কারণে। কোনো বিদ্যুৎ বিল তো মানুষের বাকি নেই। প্রত্যেক গ্রাহক তো বিল দিচ্ছেন। তাহলে এই বিলগুলো কেন বাকি থাকল?’

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page