২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
২০২৭ নারী বিশ্বকাপের পর্দা উঠবে মারাকানায়, ফাইনালও হবে ঐতিহাসিক এই স্টেডিয়ামে জ্বালানি ও আর্থিক সংকট নিরসনে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর ইন্দোনেশিয়ায় ভ্রমণে মিলবে ফ্রি অভ্যন্তরীণ ফ্লাইট: গারুডা ইন্দোনেশিয়ার বিশেষ উদ্যোগ রাষ্ট্রপতির ক্ষমতা কি বাড়বে? জুলাই সনদের আলোকে সাংবিধানিক সংস্কারের সম্ভাবনা কান উৎসবে ঐশ্বরিয়ার নতুন অদেখা ছবি ভাইরাল, ফ্যাশনে আজও অপ্রতিদ্বন্দ্বী অভিনেত্রী ম্যাকাই টেস্টে চার পেসার খেলানো নিয়ে এখনো সিদ্ধান্তহীনতায় বাংলাদেশ প্রয়োজন হলে চিকিৎসার জন্য ইমরান খানকে বিদেশে পাঠানো হতে পারে: পাক সরকার কিশোরগঞ্জে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল সুনামগঞ্জের গোধারগাঁও গ্রামে সৎ মা কর্তৃক ৭ বছরের শিশুকে পানিতে ফেলে হত্যা,ঘাতক মা রেজিয়া গ্রেফতার সাতকানিয়ায় মেহফিল রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
আন্তর্জাতিক:
জ্বালানি ও আর্থিক সংকট নিরসনে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর ইন্দোনেশিয়ায় ভ্রমণে মিলবে ফ্রি অভ্যন্তরীণ ফ্লাইট: গারুডা ইন্দোনেশিয়ার বিশেষ উদ্যোগ প্রয়োজন হলে চিকিৎসার জন্য ইমরান খানকে বিদেশে পাঠানো হতে পারে: পাক সরকার ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ জাকারিয়া এফ-১৫জে যুদ্ধবিমান আধুনিকায়নে বড় পদক্ষেপ জাপানের: নতুন চুক্তিতে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা এক-চীন নীতি নিয়ে আনোয়ার ইব্রাহিমের অবস্থানের প্রশংসা করল বেইজিং নয়া দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করল ভারত বিশ্বজুড়ে যুদ্ধের দামামা: ফের সচল হচ্ছে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক ডলফিন টাংস্টেন খনি ত্রাণকর্মীদের জন্য টানা তৃতীয় বছর বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থান গাজা
     
             

সুনামগঞ্জে জনকণ্ঠ ও একুশে টিভির প্রতিনিধি আব্দুস সালামের অফিসে সন্ত্রাসী হামলা লাখ টাকা চাঁদা দাবি ও লুটপাট, মোবাইল ভাংচুর

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃরফিকুল ইসলাম সোহাগ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি >>> সুনামগঞ্জ জেলা শহরের পৌর বিপনী মার্কেটের দ্বিতীয় তলায় একুশে টেলিভিশন ও দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুস সালামের অফিসে ঢুকে দুর্ধর্ষ হামলা, ভাঙচুর ও ৫ লাখ টাকা চাঁদা দাবির ঘটনা ঘটেছে। ছাতক উপজেলার শক্তিয়ারগাও গ্রামের ইসলাম উদ্দিনের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী বাহিনী জেলা শহরের প্রাণকেন্দ্রে এই তান্ডব চালায়। হামলাকারীরা সাংবাদিকের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাকে এলাকা ছাড়ার হুমকি দিয়েছে।ভুক্তভোগী সাংবাদিক আব্দুস সালাম জানান, সম্প্রতি তার প্রকাশিত একটি সংবাদ ইসলাম উদ্দিনের বিপক্ষে যাওয়ায় সে চরম ক্ষিপ্ত হয়। ওই সংবাদের কারণে নিজের ২-৩ লাখ টাকা ক্ষতি হয়েছে দাবি করে ইসলাম উদ্দিন তার সন্ত্রাসী বাহিনী নিয়ে জেলা সদরের কার্যালয়ে চড়াও হয়। তারা অফিসের ভেতর ঢুকে চিৎকার করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে এবং বলে যে এই টাকা না দিলে সাংবাদিককে বড় ধরনের খেসারত দিতে হবে।হামলা চলাকালীন সন্ত্রাসীরা অফিসের আসবাবপত্র ভাঙচুর করে এবং উপস্থিত সবাইকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে ফেলে। এ সময় সাংবাদিকের ব্যবহৃত মোবাইল ফোনটি জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়। সন্ত্রাসীরা চলে যাওয়ার সময় প্রকাশ্যে ঘোষণা দেয় যে, অবিলম্বে টাকা না দিলে পরবর্তীতে আরও বড় ধরনের হামলা ও প্রাণনাশের ঘটনা ঘটানো হবে।জেলা শহরের ব্যস্ততম বিপনী মার্কেটে দিনে-দুপুরে একজন প্রবীণ সাংবাদিকের অফিসে এমন দুর্ধর্ষ হামলার ঘটনায় সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সাংবাদিক সমাজ এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সন্ত্রাসী ইসলাম উদ্দিন ও তার বাহিনীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনতে অভিযান শুরু করার আশ্বাস দিয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page