১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প হোয়ানকের মঞ্জুরুল আলমের দাফন সম্পন্ন! জানাযায় শোকাহত মানুষের ঢল কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন সাতকানিয়ায় ৩ হাসপাতালে অভিযান: ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ইউএনওর অনুমতি ছাড়া তথ্য নয়’—ঢোলারহাট ইউপি চেয়ারম্যানের বক্তব্যে প্রশ্ন ঠাকুরগাঁওয়ে ২৪ ঘণ্টার অভিযানে গাঁজা ও চাকুসহ আটক ২
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

স্বেচ্ছায় মিয়ানমারে যেতে রাজি হওয়া রোহিঙ্গাদের ৪ পরিবারের খাবার সরবরাহ বন্ধ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম.শিবলী সাদেক (কক্সবাজার)>>>

স্বেচ্ছায় মিয়ানমারে যেতে রাজি হয়েছেন এমন রোহিঙ্গাদের খাবার সরবরাহ বন্ধ করে দিয়েছে দাতা সংস্থা ইউএনএইচসিআর। এতে খেয়ে না খেয়ে দিন পার করছেন মিয়ানমারে যেতে নোয়াখালীর ভাসানচর থেকে উখিয়ার ট্রানজিট ক্যাম্পে আসা ৪ পরিবারের নারী ও শিশুসহ অন্তত ২৩ জন (রোহিঙ্গা) মিয়ানমার নাগরিক। এমনকি সোমবার রাতেও তাদের খাবার দেওয়া হয়নি।বিষয়টি নিশ্চিত করেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছে, স্বেচ্ছায় মিয়ানমারে চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে গত ২৪ মে নোয়াখালীর ভাসানচর থেকে উখিয়ার ট্রানজিট ক্যাম্পে এসে উঠেছেন চার রোহিঙ্গা পরিবারের ২৩ জন সদস্য। তারা এখন মিয়ানমারে চলে যাওয়ার অপেক্ষায় আছেন।ট্রানজিট আসা রোহিঙ্গারা হলেন- আমির হোসেন (৩০) তার স্ত্রী নাসিমা (২৪) এবং তাদের ছেলেমেয়ে রাবেয়া বসরী (১০) উমেন আরা (৭) রাকিবুল হাসান (২)। মোহম্মদ হাসান (৩৬) তার স্ত্রী তাইয়েবা (৩৩) ছেলে-মেয়ে ইয়ারি জান (১৬) ইয়াসমিন আক্তার (১৩) পারভিন আক্তার (৬) রবিউল আলম (১১) মোহাম্মদ ইউসুফ (০৩)। হোসান জোহার (৫৩) স্ত্রীর তছমিন আরা (৪০) মেয়ে রসিদা বেগম (১৬) সাহিনা আকতার (৬) ছেলে আকতার ফারুক (১২)। মোহম্মদ হাসান (৩৩) স্ত্রীর ফাতেমা খাতুন (২৫) তাদের মেয়ে সারা খাতুন (৬) রমিদা খাতুন (৩) ছেলে মোহাম্মদ ইউনুস (১০) এবং মোহাম্মদ ইউসুফ (৬)।মিয়ানমারে ফিরতে ইচ্ছুক রোহিঙ্গাদের দাতা সংস্থা ইউএনএইচসিআর কর্তৃক খাবার দেওয়া বন্ধ করা প্রসঙ্গে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রোববার থেকে হঠাৎ কোনো কারণ ছাড়াই মিয়ানমারে যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের (রেশন) খাবার সরবরাহ বন্ধ করে দিয়েছে ইউএনএইচসিআর। এতে করে আমরা চরম বেকায়দায় পড়েছি।তিনি বলেন, রোহিঙ্গারা মিয়ানমারে যাক আর না যাক খাবার পাওয়া প্রত্যেকের অধিকার।রোহিঙ্গাদের খাবার সরবরাহের বিকল্প ব্যবস্থা বিষয়ে জানতে চাইলে মিজানুর রহমান বলেন, সোমবার সকালে ও দুপুরে আমাদের (সিআইসি) অফিস থেকে খাবার দেওয়া হয়েছে। কিন্তু রাতে কোথা থেকে রোহিঙ্গাদের খাবার দেব আমি জানি না।মিয়ানমারে যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের খাবার দেওয়া বন্ধের বিষয়টি ইউএনএইচসিআরের পক্ষ থেকে নিশ্চিত করা হলেও এর বিস্তারিত কোনো ব্যাখ্যা এখনো পর্যন্ত দেয়নি বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।এ বিষয়ে বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করেও ইউএনএইচসিআরের দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি।এদিকে মিয়ানমারে যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের মাঝে ইউএনএইচসিআর খাবার বন্ধ খবরে প্রত্যবাসনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছে সংশ্লিষ্টরা। এ নিয়ে অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে প্রত্যাবাসনের জন্য রোহিঙ্গাদের রাজি করানোর দায়িত্ব থাকা সংশ্লিষ্টদের মাঝে।নাম প্রকাশ অনিচ্ছুক সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, ইতোমধ্যে রোহিঙ্গারা খাবার বন্ধ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছে রোহিঙ্গারা।রোহিঙ্গা নেতারা বলছেন, মিয়ানমারে যাওয়ার আগে যদি এমন পরিবেশর সৃষ্টি হয়। তাহলে সামনে প্রত্যাবাসনের জন্য রোহিঙ্গাদের রাজি করাতে কষ্ট হবে। সাধারণ রোহিঙ্গাদের মাঝে খারাপ ধারণা তৈরি হবে।প্রসঙ্গত, ২০১৭ সালের আগস্ট থেকে বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফের ৩২টি ক্যাম্পে ১২ লাখ রোহিঙ্গা বসবাস করছে। তাদের রাখাইনে ফেরত নিতে প্রত্যাবাসন চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ও মিয়ানমার। চুক্তি স্বাক্ষর করলেও রোহিঙ্গাদের ফেরত নিতে অনাগ্রহ দেখাচ্ছে মিয়ানমার। রোহিঙ্গাদের স্বদেশে ফেরাতে বাংলাদেশ, মিয়ানমার ও চীনের প্রতিনিধিদের নিয়ে গঠিত হয়েছে একটি ত্রিপক্ষীয় কমিটি। এ কমিটি একাধিক সভা করলেও প্রত্যাবাসন শুরু হয়নি। তবে খুব দ্রুত রোহিঙ্গাদের প্রত্যবাসন শুরু হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা
ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ
রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প
হোয়ানকের মঞ্জুরুল আলমের দাফন সম্পন্ন! জানাযায় শোকাহত মানুষের ঢল
কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
সাতকানিয়ায় ৩ হাসপাতালে অভিযান: ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

You cannot copy content of this page