২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

ফুলবাড়িতে বালু বোঝাই ট্রক্টরের নিচে পড়ে চালকের মৃত্যু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বিপুল রায়- ( নাগেশ্বরী) কুড়িগ্রাম প্রতিনিধিঃ>>>

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বালু বোঝাই ট্রাক্টরের নিচে চাপা পড়ে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৬ জুন) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার আছিয়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম একরামুল হক (৪২)। তিনি উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শেখ হাসিনা ধরলা সেতুর দক্ষিণ পাশ থেকে বালু বোঝাই ট্রাক্টর নিয়ে ফুলবাড়ী সদরের দিকে যাচ্ছিলেন চালক একরামুল। ট্রাক্টরটি আছিয়ার বাজার এলাকায় পৌছিলে হঠাৎ পিছনের চাকার বেয়ারিং ভেঙ্গে যায়। চালক একরামুল ট্রাক্টরটি রাস্তার পাশে দাঁড় করিয়ে জগ লাগিয়ে চাকা খুলতে শুরু করেন। এক পর্যায়ে জগ থেকে পিছলে বালু বোঝাই ট্রাক্টর তার উপর পড়লে তিনি ট্রাক্টরের নিচে চাপা পড়েন। আশপাশের লোকজন অনেক চেষ্টা করেও তাকে ট্রাক্টরের নিচ থেকে বের করতে না পারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সারওয়ার পারভেজ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page