২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমমর্যাদার ও বন্ধুত্বের: জামায়াত আমির অবসর ভেঙে ফুটবলে ফিরলেন রোনালদিনহো, যোগ দিলেন ইতালির ক্লাব রাভেনায় ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ ইউএস ওপেনের প্রাইজমানিতে নতুন রেকর্ড: খেলোয়াড়দের জন্য থাকছে ১৩ হাজার ২৫০ কোটি টাকা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ঢাকা-ফ্রাঙ্কফুর্ট রুটে সৌদিয়া কার্গোর নতুন নিয়মিত ফ্লাইট চালু তারেক রহমানের মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চার নতুন মুখ, সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নায়করাজ রাজ্জাকের নবম প্রয়াণদিবস: তার অভিনীত সিনেমার ১০টি কালজয়ী প্রেমের গান কর্মস্থলে অনুপস্থিত থাকলে বন্ধ থাকবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বেতন বঙ্গভবনে শপথের প্রস্তুতি সম্পন্ন: শুক্রবার সন্ধ্যায় দায়িত্ব নিচ্ছেন মির্জা ফখরুল
আন্তর্জাতিক:
ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন পরিকল্পনা, বাধা চীন-রাশিয়া জ্বালানি ও আর্থিক সংকট নিরসনে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর ইন্দোনেশিয়ায় ভ্রমণে মিলবে ফ্রি অভ্যন্তরীণ ফ্লাইট: গারুডা ইন্দোনেশিয়ার বিশেষ উদ্যোগ প্রয়োজন হলে চিকিৎসার জন্য ইমরান খানকে বিদেশে পাঠানো হতে পারে: পাক সরকার ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ জাকারিয়া
     
             

মার্চ থেকে চট্টগ্রামে চসিকের নিজস্ব ব্যবস্থাপনায় বর্জ্য সংগ্রহ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম >>>  চসিকের দুটি বর্জ্যাগারে জমা বর্জ্য থেকে বায়োগ্যাস, গ্রিন ফুয়েল ও জ্বালানি উৎপাদনের মাধ্যমে বর্জ্যকে সম্পদে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে।চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ঘোষণা করেছে, আগামী মার্চ মাস থেকে নগরের বাসা-বাড়ির ময়লা–আবর্জনা সংগ্রহ সম্পূর্ণভাবে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হবে। এতে এপ্রিল মাস থেকে বাসাবাড়ির ময়লার জন্য কোনো ভেন্ডার বা ঠিকাদারকে নগদ অর্থ দিতে হবে না।চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন ২৩ ফেব্রুয়ারী( সোমবার) টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে ভেন্ডারদের সঙ্গে মতবিনিময় সভায় এই ঘোষণা দেন। তিনি জানান, ফেব্রুয়ারির শেষ পর্যন্ত ভেন্ডাররা বাসা থেকে ময়লা সংগ্রহ করবেন এবং ফেব্রুয়ারির বকেয়া টাকা মার্চ মাসে পাবেন। মার্চ মাস থেকে চসিকের পরিচ্ছন্ন বিভাগে কর্মরত ২ হাজার পরিচ্ছন্নকর্মী বাসা থেকে ময়লা সংগ্রহ কার্যক্রম শুরু করবেন।মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “চট্টগ্রামে উৎপাদিত বর্জ্যের একটি অংশ খাল ও নালায় চলে যায়। এই সমস্যা সমাধানে বেসরকারি ভেন্ডারদের কিছু ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ পাওয়ায় দেখা গেছে ভেন্ডাররা ঠিকমতো সেবা দিতে পারছেন না। তাই মার্চ থেকে চসিকের নিজস্ব ব্যবস্থাপনায় ময়লা সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হবে।”তিনি আরও বলেন, “নগরবাসীর কাছে আমাদের অনুরোধ, যত্রতত্র ময়লা ফেলবেন না। এতে জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং পরিবেশ নষ্ট হয়। আমাদের কর্মচারীরা নিয়মিত বাসা থেকে ময়লা সংগ্রহ করবেন। এতে ময়লা জমে থাকবে না, মশার উপদ্রব কমবে এবং পরিবেশ পরিচ্ছন্ন থাকবে।”মেয়র জানান, চসিকের দুটি বর্জ্যাগারে জমা বর্জ্য থেকে বায়োগ্যাস, গ্রিন ফুয়েল ও জ্বালানি উৎপাদনের মাধ্যমে বর্জ্যকে সম্পদে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে চসিকের আয়ও বৃদ্ধি পাবে। তিনি আরও যোগ করেন, “শহর পরিষ্কার রাখতে হলে শতভাগ বর্জ্য সংগ্রহ নিশ্চিত করতে হবে।”সভায় উপস্থিত ছিলেন চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রকৌশল ও পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ভেন্ডার প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page