১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। কিশোরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ফরিদপুরের নগরকান্দায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাটখিলে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান অ্যাডভোকেট আবু হানিফের বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহেশখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন পটিয়ায় জগন্নাথ ধামের পূজা মন্ডপে মা দূর্গার মুখ ২০ফুট উপরে।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

চট্টগ্রাম শহরে ব্যবসা করতে হলে ৫০ লাখ টাকা চাঁদা দিতে হবে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ দিদারুল ইসলাম, চট্টগ্রাম >>>চট্রগ্রাম শহরে ব্যবসা করতে হলে ৫০ লাখ টাকা চাঁদা দিতে হবে—এমন দাবিতে এক ব্যবসায়ীকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় আহমেদ কবীর (৪৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর লালখান বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আহমেদ কবীর নিজেকে সাংবাদিক পরিচয় দিতেন বলে জানিয়েছে পুলিশ।খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম জানান, চাঁদাবাজি ও মারধরের অভিযোগে গত ১৯ ফেব্রুয়ারি মোহাম্মদ সিরাজ (৪৫) নামে এক ব্যবসায়ী কবীরসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। শনিবার বিকেলে কবীরকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।মামলার এজাহার সূত্রে জানা যায়, আহমেদ কবীর (৪৭), সৈয়দ মোহাম্মদ বাচ্চু (৪৩), মোহাম্মদ আবদুল মন্নান (৩৯), সৈয়দ মোহাম্মদ মাইনুল হক (৪০) এবং অজ্ঞাতনামা আরও পাঁচজনকে আসামি করা হয়েছে।ভুক্তভোগী মোহাম্মদ সিরাজ অভিযোগ করে বলেন, তিনি চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় জমি ক্রয়-বিক্রয়ের ব্যবসা করেন। গত ১৮ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১১টার দিকে খুলশী থানাধীন দক্ষিণ খুলশী গরিবুল্লাহ হাউজিং সোসাইটি ডেবার পাড় এলাকার একটি ভবনের নিচতলায় আসামিরা বেআইনিভাবে প্রবেশ করে তাকে ঘেরাও করে।তিনি বলেন, “তারা আমাকে বলে—‘চট্টগ্রাম শহরে ব্যবসা করতে হলে ৫০ লাখ টাকা চাঁদা দিতে হবে।’ আমি অপারগতা প্রকাশ করলে তারা আমাকে মারধর করে। গলা টিপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে এবং সাত দিনের মধ্যে টাকা না দিলে আমাকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয়।”মামলার তদন্তকারী কর্মকর্তা ও খুলশী থানার উপ-পরিদর্শক মাসুদ কামাল বলেন, ঘটনার পর মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় আহমেদ কবীর নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নিজেকে ‘অর্থনীতি’ নামের একটি পত্রিকার সম্পাদক পরিচয় দিতেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page