২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমমর্যাদার ও বন্ধুত্বের: জামায়াত আমির অবসর ভেঙে ফুটবলে ফিরলেন রোনালদিনহো, যোগ দিলেন ইতালির ক্লাব রাভেনায় ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ ইউএস ওপেনের প্রাইজমানিতে নতুন রেকর্ড: খেলোয়াড়দের জন্য থাকছে ১৩ হাজার ২৫০ কোটি টাকা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ঢাকা-ফ্রাঙ্কফুর্ট রুটে সৌদিয়া কার্গোর নতুন নিয়মিত ফ্লাইট চালু তারেক রহমানের মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চার নতুন মুখ, সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নায়করাজ রাজ্জাকের নবম প্রয়াণদিবস: তার অভিনীত সিনেমার ১০টি কালজয়ী প্রেমের গান কর্মস্থলে অনুপস্থিত থাকলে বন্ধ থাকবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বেতন বঙ্গভবনে শপথের প্রস্তুতি সম্পন্ন: শুক্রবার সন্ধ্যায় দায়িত্ব নিচ্ছেন মির্জা ফখরুল
আন্তর্জাতিক:
ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন পরিকল্পনা, বাধা চীন-রাশিয়া জ্বালানি ও আর্থিক সংকট নিরসনে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর ইন্দোনেশিয়ায় ভ্রমণে মিলবে ফ্রি অভ্যন্তরীণ ফ্লাইট: গারুডা ইন্দোনেশিয়ার বিশেষ উদ্যোগ প্রয়োজন হলে চিকিৎসার জন্য ইমরান খানকে বিদেশে পাঠানো হতে পারে: পাক সরকার ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ জাকারিয়া
     
             

সখিপুরে “ক্যাম্পস” আয়োজিত ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্প মোঃ আঃ লতিফ মিয়া

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সখিপুর( টাঙ্গাইল) প্রতিনিধি >>> কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং এন্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস’র) আয়োজনে প্রতিবছরের ন্যায় এবছরও সখিপুর উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের তালিমঘরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২২ তম ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সখিপুর ও পার্শ্ববর্তী অঞ্চলের রোগীদের স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে। এছাড়াও রোগীদের চোখের ছানী অপারেশন ও লেন্স প্রতিস্থাপনের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসক দিনব্যাপী রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন।আজ শনিবার সকালে তালিম ঘরে ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্পের শুভ উদ্বোধন ঘোষণা করেন দেশের শীর্ষস্থানীয় কিডনি বিশেষজ্ঞ এবং ক্যাম্পসের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা: এম এ সামাদ। অধ্যাপক ডা: এম এ সামাদের তত্ত্বাবধানে ও সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে সবার জন্য স্বাস্থ্য সুরক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য উপস্থাপন করেন আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের কিডনী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: এম এ সামাদ , কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা: মোহাম্মদ আব্দুল হালিম, অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আমিন শরীফ সুপন, বীর মুক্তিযোদ্ধা শাজাহান শাজু, সখিপুর প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, বেগম নাসরিন আক্তার প্রমুখ। এছাড়া উক্ত আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।সবার জন্য কিডনী স্বাস্থ্য সুরক্ষায় েকরণীয় শীর্ষক আলোচনা অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্যাম্পস’র প্রতিষ্ঠাতা ও আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালের কিডনী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: এম এ সামাদ। তিনি বলেন, এক সময় ছিল যখন কলেরা কালাজ্বর গুটিবসন্ত প্লেগ ম্যালেরিয়া ইত্যাদির সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হয়ে বেশিরভাগ মানুষের অকাল মৃত্যু হতো। গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত। বর্তমানের চিত্র বদলে গেছে। এখন প্রতিবছর প্রায় পাঁচ কোটি মৃত্যুর মধ্যে চারকোটি মৃত্যু ঘটে অসংক্রামক ব্যাধিতে। আমাদের দেশে প্রায় ৭০ ভাগ মৃত্যু ঘটে এই অসংক্রামক রোগের কারণে। এক সমীক্ষায় দেখা গেছে এক বছরের যত মৃত্যু হয় তার ৫০ ভাগেরও বেশি ক্ষেত্রে কোন না কোনভাবে কিডনি রোগ সম্পৃক্ত আছে। আমরা জানি কোবিড-১৯ মহামারীতে যত মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছে তার চেয়ে বেশি লোক মারা গেছে হৃদরোগ, কিডনি বিকল, ক্যান্সারসহ অনেক চিকিৎসাযোগ্য সংক্রামক ব্যাধিতে। আমরা জানি কিডনি সম্পূর্ণ বিকল হয়ে গেলে বেঁচে থাকার জন্য প্রয়োজন ডায়ালাইসিস এবং কিডনি সংযোজন। ডায়ালাইসিস সাধারণত সপ্তাহে দুই দিন করতে হয়। কিডনি সংযোজনের জন্য রোগীদের নিয়মিত ওষুধ খেতে হবে। ঔষধ নিয়মিত না খেলে সংযোজিত কিডনি বাতিল হয়ে যেতে পারে। তেমনি অন্যান্য দীর্ঘস্থায়ী অসংক্রামক রোগের চিকিৎসা সাময়িক বন্ধ থাকলে জটিল আকার ধারণ করে অকাল মৃত্যু হতে পারে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page