২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমমর্যাদার ও বন্ধুত্বের: জামায়াত আমির অবসর ভেঙে ফুটবলে ফিরলেন রোনালদিনহো, যোগ দিলেন ইতালির ক্লাব রাভেনায় ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ ইউএস ওপেনের প্রাইজমানিতে নতুন রেকর্ড: খেলোয়াড়দের জন্য থাকছে ১৩ হাজার ২৫০ কোটি টাকা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ঢাকা-ফ্রাঙ্কফুর্ট রুটে সৌদিয়া কার্গোর নতুন নিয়মিত ফ্লাইট চালু তারেক রহমানের মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চার নতুন মুখ, সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নায়করাজ রাজ্জাকের নবম প্রয়াণদিবস: তার অভিনীত সিনেমার ১০টি কালজয়ী প্রেমের গান কর্মস্থলে অনুপস্থিত থাকলে বন্ধ থাকবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বেতন বঙ্গভবনে শপথের প্রস্তুতি সম্পন্ন: শুক্রবার সন্ধ্যায় দায়িত্ব নিচ্ছেন মির্জা ফখরুল
আন্তর্জাতিক:
ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন পরিকল্পনা, বাধা চীন-রাশিয়া জ্বালানি ও আর্থিক সংকট নিরসনে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর ইন্দোনেশিয়ায় ভ্রমণে মিলবে ফ্রি অভ্যন্তরীণ ফ্লাইট: গারুডা ইন্দোনেশিয়ার বিশেষ উদ্যোগ প্রয়োজন হলে চিকিৎসার জন্য ইমরান খানকে বিদেশে পাঠানো হতে পারে: পাক সরকার ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ জাকারিয়া
     
             

চট্টগ্রামে এখন বানিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে, অর্থমন্ত্রী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী,চট্টগ্রাম >>> অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রামকে সত্যিকার অর্থে দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে হলে বিনিয়োগ বাড়াতে হবে। একই সঙ্গে বন্দরের কার্যক্রম আরও উন্নত ও কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।অর্থমন্ত্রী বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। এখানে বিনিয়োগের অনেক বড় সম্ভাবনা রয়েছে। সে দিকে আমাদের এগোতে হবে। পোর্টের কার্যক্রম আরও উন্নত করতে হবে, বিনিয়োগ বাড়াতে হবে এবং কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। বিনিয়োগের মাধ্যমেই চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে উঠবে।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে সরকারের অনেক পরিকল্পনা রয়েছে, তবে সেগুলো এক কথায় বলা সম্ভব নয়। তিনি কর্মসংস্থান সমস্যাকে দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন।অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রাম সফরে এসেছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। সফরসূচি অনুযায়ী, বেলা সাড়ে ১১টায় তিনি নগরের পাহাড়তলী থানার উত্তর কাট্টলীর নাজির বাড়ির পারিবারিক কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত করেন। পরে জুমার নামাজ আদায় করেন কদমতলী মাদারবাড়ী জামে মসজিদে।বেলা আড়াইটা থেকে ৩টা পর্যন্ত নগরের মেহেদিবাগে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন তিনি। এরপর একই স্থানে চট্টগ্রাম বন্দর-এর কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বন্দরসেবাদানকারী প্রতিষ্ঠানের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। রাত ৮টা ২৫ মিনিটে একটি ফ্লাইটে তিনি ঢাকায় ফিরে যান।চট্টগ্রাম সফর প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ভালো লাগছে। আমরা গণতান্ত্রিক পরিবেশে ফিরে এসেছি। একটি নির্বাচিত সংসদ ও সরকার হয়েছে। বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। চট্টগ্রামের উন্নয়নেও সমন্বিত উদ্যোগ নিতে হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page