১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। কিশোরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ফরিদপুরের নগরকান্দায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাটখিলে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান অ্যাডভোকেট আবু হানিফের বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহেশখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন পটিয়ায় জগন্নাথ ধামের পূজা মন্ডপে মা দূর্গার মুখ ২০ফুট উপরে।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

চট্টগ্রামে অভাবী রোজাদারদের জন্য মাসব্যাপী ইফতারের রাজকীয় আয়োজন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ দিদারুল ইসলাম, চট্টগ্রাম >>> পবিত্র রমজানে অভাবী মানুষের পাশে দাঁড়াতে এবং সামাজিক বৈষম্য ভেঙে রমজানের মানবিক বার্তা ছড়িয়ে দিতে চট্টগ্রাম সিটি করপোরেশন ও বিদ্যানন্দ ফাউন্ডেশন যৌথভাবে মাসব্যাপী বিনামূল্যে ইফতার ও সেহরির আয়োজন করেছে।এ উপলক্ষে নগরীর বিপ্লব উদ্যান ইসলামিক আবহে সাজানো হয়েছে। সেখানে সুবিশাল প্যান্ডেলে হাজার মানুষের একসঙ্গে বসে ইফতার করার জন্য টেবিল-চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। পুরো আয়োজনটি দেখে রাষ্ট্রীয় কোনো ভিআইপি অনুষ্ঠানের মতো মনে হলেও বাস্তবে এই আয়োজন ছিন্নমূল ও অভাবী রোজাদারদের জন্য।প্রতিদিন এখানে অভাবী মানুষদের আমন্ত্রণ জানিয়ে ইফতার ও সেহরি করানো হবে। পাশাপাশি সমাজের বিত্তবানদেরও সুযোগ থাকবে অভাবীদের সঙ্গে একই টেবিলে বসে একই মেন্যু শেয়ার করার।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দেশের বেশিরভাগ মানুষ নিত্যদিনের প্রয়োজন মেটাতেই হিমশিম খাচ্ছেন। তিনবেলা পেটভরে খাওয়াই অনেকের জন্য বড় চ্যালেঞ্জ। পবিত্র রমজান এলে তাদের দুশ্চিন্তা আরও বেড়ে যায়। অনেকেই শুকনো মুড়ি আর পানি দিয়ে রোজা ভাঙেন। আবার নিম্ন-মধ্যবিত্ত বহু মানুষ ভালো ইফতার ও সেহরি জোগা ড় করতে পারেন না। এসব মানুষের কথা বিবেচনায় নিয়েই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পুরো মাসে লক্ষাধিক মানুষকে ইফতার ও সেহরি করানো হবে বলে জানানো হয়।এই কর্মসূচির প্রথম দিনের আয়োজন উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। ধাপে ধাপে সমাজের বিভিন্ন পেশার মানুষকে এ আয়োজনে যুক্ত করা হবে।এ বিষয়ে বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড সদস্য জামাল উদ্দিন বলেন, “ইফতারের মাধ্যমে শুধু রোজা ভাঙাই নয়, সামাজিক বৈষম্যও ভাঙার উদ্দেশ্যেই আমরা এতো বড় আয়োজন করে থাকি। সমাজের বিত্তবান ও সাদা মনের মানুষদেরও আমরা এতে অংশগ্রহণের আমন্ত্রণ জানাই।”তিনি আরও বলেন, “এবার সারাদেশে প্রায় ৩ লাখ মানুষের ইফতার ও সেহরির আয়োজন করা হচ্ছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও কুড়িগ্রামে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।”রমজানের এই মানবিক উদ্যোগ নগরবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page