৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নতুন প্রেম ও ব্যক্তিগত জীবন নিয়ে যা জানালেন বাঁধন মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের শিকড় থেকে সুরেলা আকাশে রিয়া বড়ুয়া এক সঙ্গীতসাধকের অন্তহীন পথচলা চোর সন্দেহ ঘিরে সাতকানিয়ায় রণক্ষেত্র নিহত ১ গ্রেফতার ১ ঈদের পরও কমলাপুরে উপচে পড়া ভিড় ছাদে চড়ে যাত্রা সাতকানিয়ায় আম গাছ থেকে পড়ে তরুণের মর্মান্তিক মৃত্যু অন্তরের লোভ ও হিংসাকে কোরবানি দেওয়ার আহ্বান চট্টগ্রাম জেলা প্রশাসকের দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন শিল্পী জুলেখা আক্তার জুলি সাতকানিয়ার এওচিয়াবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ইদ্রিস সওদাগর সাতকানিয়ার মির্জাখীল দরবারে ঈদুল আজহা উদযাপন।
আন্তর্জাতিক:
মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের
     
             

তানোরে স্কুলের গেট বন্ধ করে তার কাটার বেড়া”ক্লাস না করেই ফিরলেন শিক্ষার্থীরা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি:রাজশাহীর তানোরে নির্বাচনের পর দিন জুমারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রবেশের একমাত্র গেট বন্ধ করে তার কাটার বেড়া দিয়ে ঘিরে দিয়েছে জুমার পাড়া গ্রামের মৃত ইয়াসিন মোল্লার পুত্র রোকন উদ্দীন মোল্লা। নির্বাচনের পর সোমবার সকাল ৯টার দিকে বিদ্যালয়ে এসে প্রবেশের রাস্তায় এমন বেড়া দেয়ায় শিক্ষার্থী ও শিক্ষকরা স্কুলে প্রবেশ করতে না পেরে সেখানেই অবস্থান নেন।

বিষয়টি তানোর উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হলে বেলা ১টার সময় সহকারী কমিশনার ভূমি ঘটনাস্থলে উপস্থিত হন। বেলা ২টা পর্যন্ত শিক্ষক ও শিক্ষার্থীরা স্কুলের বাইরেই অবস্থা করছিলেন।

এলাকাবাসী, প্রত্যক্ষদর্শী ও শিক্ষকদের সাথে কথা বলে জানা গেছে, ১৯৯৮ সাথে বাধাইড় ইউপির জুমার পাড়ায় স্থাপিত ইউপির একমাত্র বালিকা বিদ্যালয় এটি। প্রতিষ্ঠার পর থেকে ওই গেটের রাস্তাটি ব্যবহার করে আসছেন স্কুল কর্তৃপক্ষ। মুন্ডমালা আমনুরা সড়কের পাকা রাস্তা থেকে ১১ফিট জমি রোকন উদ্দীন মোল্লা তার নিজের দাবি করে রাস্তাটি তার কাটার বেড়া দিয়ে স্কুলের গেট বন্ধ করে ঘিরে দিয়েছে।

জুমার পাড়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষিকা ইউরেকা খাতুন বলেন, স্কুলটি প্রতিষ্ঠার পর থেকেই পাঁকা সড়কের ১১ ফিট জায়গা ছেড়ে বেড়া দিয়ে স্কুলের গেট করা হয়েছে। ওই ১১ ফিট জায়গায় দোকান ঘর করবে মর্মে রোকন উদ্দীন মোল্লা গেট ঘিরে তার কাটার বেড়া দিয়ে স্কুলে প্রবেশের রাস্তা বন্ধ করে দিয়েছে। ফলে, শিক্ষার্থীসহ আমরা শিক্ষকরা কেউ স্কুলে যেতে না পেরে গেটের সামনে অবস্থান নিয়ে বসে আছি। এসিল্যান্ড স্যার এসেও কোন ব্যবস্থা করতে পারলেন না।

এবিষয়ে তানোর সহকারী কমিশনার ভূমি শিব সংকর বসাক বলেন, ওই জায়গাটুকু রোকন উদ্দীন মোল্লার নিজস্ব সম্পত্তি সে স্কুলকে ব্যবহার করতে দিবে না মর্মে ঘিরে দিয়েছে। বিকল্প রাস্তার ব্যবস্থা করা হচ্ছে জানিয়ে তিনি গেট না খুলে দিয়ে চলে গেলেন। পরে, শিক্ষার্থীরা স্কুলের পেছনের একটি গলি দিয়ে স্কুলে গেলেন। এঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page