৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবে আলোচনা সভা পটিয়ায় গণহত্যা দিবস পালিত। সাতকানিয়ায় এসইউজে’র নেতৃত্বে রুবেল ও তারেক শিবপুরে সুশিক্ষা ফাউন্ডেশনের আয়োজনে বৃত্তি প্রদান নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় চালক ও মালিক নিহত এমপি জসিমের হাত ধরে বিএনপিতে এলডিপির হাজারো কর্মী টিসিবির পণ্য গ্রাহকদের না দিয়ে গুদামজাত করার অপরাধে, ডিলার জসিমের ৫০ হাজার টাকা জরিমানা আওয়ামী লীগ সরকারের শেষ ১০ বছরে ৫০ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে ________সখিপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আযম খান।
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

লালমনিরহাটের তিন আসনে বিএনপির জয়

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ মোঃ ফারুক হোসেন লালমনিরহাট প্রতিনিধি >>> ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ শেষে লালমনিরহাট জেলার তিনটি আসনের বেসরকারি ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা। জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিজয়ী প্রার্থীদের হাতে ফলাফলের তালিকা তুলে দেওয়া হয়। এ সময় সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।জেলার তিনটি আসনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা বিজয় অর্জন করেছেন।লালমনিরহাট-৩ (সদর)ধানের শীষ প্রতীকে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ১ লাখ ৩৯ হাজার ৬৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু তাহের (বাংলাদেশ জামায়াতে ইসলামী) পেয়েছেন ৫৬ হাজার ২৪৪ ভোট।

অন্যান্য প্রার্থীদের মধ্যে—

দ্বীপক কুমার (গণসংহতি আন্দোলন) — ৪২৯ ভোট

মধুসূধন রায় (সিপিবি) — ৮৬৯ ভোট

আমিনুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ) — ৩,২৮৩ ভোট

জাহিদ হাসান (জাতীয় পার্টি) — ২,১৫০ ভোট

লালমনিরহাট-2 (কালীগঞ্জ-আদিতমারী)

ধানের শীষ প্রতীকে রোকনউদ্দিন বাবুল ১ লাখ ২৩ হাজার ৯৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফিরোজ হায়দার লাভলু (বাংলাদেশ জামায়াতে ইসলামী) দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ২৫২ ভোট। ফলে এ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।

অন্যান্য প্রার্থীদের প্রাপ্ত ভোট—

মমতাজ উদ্দিন (স্বতন্ত্র) — ৩,৪৯৯ ভোট

মাহফুজুর রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ) — ৬,৯৩৯ ভোট

ব্রিগেডিয়ার (অব.) শামিম কামাল (জনতার দল) — ২০,১২৭ ভোট

লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম)

ধানের শীষ প্রতীকে হাসান রাজিব প্রধান ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ারুল ইসলাম রাজু দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৫৭২ ভোট।

অন্যান্য প্রার্থীদের প্রাপ্ত ভোট—

শিহাব আহমেদ (স্বতন্ত্র) — ৭,৯৫৯ ভোট

মশিউর রহমান রাঙ্গা (জাতীয় পার্টি) — ৫,১৫৮ ভোট

শুভ আহম্মেদ (লেবার পার্টি) — ১৪৩ ভোট

রেজাউল বারি সরকার (স্বতন্ত্র) — ৮০৪ ভোট

রেদাউনুল হক (স্বতন্ত্র) — ১৯১ ভোট

ফজলুল কবীর শাহরীয়ার (ইসলামী আন্দোলন বাংলাদেশ) — ৪,৪৪২ ভোট

হাবিব মোহাম্মদ ফারুক (জাসদ) — ২২৬ ভোট

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ও প্রশাসনের সার্বিক প্রস্তুতির ফলে কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।বিজয়ী প্রার্থীরা ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উন্নয়ন ও গণমানুষের সেবায় আত্মনিয়োগের অঙ্গীকার ব্যক্ত করেছেন।লালমনিরহাটের তিনটি আসনে একই দলের প্রার্থীদের বিজয়ে জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page