১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জ্বালানি সংকটে চট্টগ্রামে ১০ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়ছে লোডশেডিং ও নাগরিক ভোগান্তি রসুলবাগে চাক্তাই ডাইভারশন খাল: কাগজে পরিষ্কার, বাস্তবে দুর্ভোগ ধর্মশিং চাকমা হত্যার প্রতিবাদ সাজেকে বিক্ষোভ কর্ণফুলীতে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ জরিমানা ২ লাখ ভোরে ইউএনও’র অভিযান সাতকানিয়ায় মাটি কাটার ৩ সরঞ্জাম বিকল পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা চসিকের ‘স্বাধীনতা পদক’ পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান, ‘সাহিত্য সম্মাননা’ পাচ্ছেন ৫ জন চট্টগ্রামে বিদ্যুতের লোড শেডিং-এ নাগরিক জিবনে ছন্দোপতন পাঠাগার হোক নেতৃত্ব বিকাশের কেন্দ্র- শাহজাহান চৌধুরী সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

পটুয়াখালী শহীদ মিনারে আলতাফ হোসেন চৌধুরীর শেষ নির্বাচনী বার্তা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার পটুয়াখালী প্রতিনিধি >>> পটুয়াখালী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, “আওয়ামী লীগ এ দেশে কখনো নির্বাচন করতে পারবে না।”তিনি বলেন, “বাংলাদেশের সঙ্গে ভারতের কোনো সমস্যা নেই, সমস্যা মোদি সরকারের সঙ্গে। যারা লুটপাট, অন্যায়, অত্যাচার ও ধর্ষণের সঙ্গে জড়িত ছিল, ৫ আগস্টের পর তারা ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছে। মোদি সরকার তাদের কলকাতায় অফিস খুলে দিয়েছে। তিনি আরও বলেন, “আওয়ামী লীগের সবাই খারাপ নয়। সাধারণ নেতাকর্মীদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা স্বাধীন দেশের নাগরিক, স্বাধীনভাবে বসবাস করবেন। তবে যারা হত্যা, লুট ও অন্যায়ের সঙ্গে জড়িত, তাদের আইন অনুযায়ী বিচার হবে।”আজ (৯ ফেব্রুয়ারি) সোমবার বিকেলে পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত শেষ নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না মিয়া এবং সঞ্চালনায় ছিলেন নির্বাচনী সমন্বয়ক অ্যাডভোকেট তৌফিক আলী খান কবির।আলতাফ হোসেন চৌধুরী বলেন, “বিভিন্ন জরিপে বিএনপি অনেক এগিয়ে আছে। তবে আগামী নির্বাচন সহজ হবে না। একটি দল ৪ কোটি মাস্ক ও ২ কোটি বোরকা কিনেছে জাল ভোট দেওয়ার জন্য। কেউ যেন মাস্ক পরে নারী ভোটকেন্দ্রে জাল ভোট দিতে না পারে, সেদিকে আমাদের বোনদের সজাগ থাকতে হবে।”তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ফজরের নামাজের পর সবাই ভাগ ভাগ করে ভোটকেন্দ্রে যাবেন এবং ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্র ত্যাগ করবেন না।”জনসভায় কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।জনসভা শেষে আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে একটি বিশাল নির্বাচনী মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page