২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
যাদুকাটার বৌলাই নদীতে হাউসবোট থেকে এক শিশু নিখোঁজ চট্টগ্রামের ফিশারিঘাটে কম দামে ভারতীয় ইলিশ, চড়া দেশি ইলিশের বাজার জাহান্দার আলী মিয়া এমপি ইউরোপে স্বপরিবারে ব্যক্তিগত সফরের উদ্দেশ্যে আজ ঢাকা ছেড়েছেন ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমমর্যাদার ও বন্ধুত্বের: জামায়াত আমির অবসর ভেঙে ফুটবলে ফিরলেন রোনালদিনহো, যোগ দিলেন ইতালির ক্লাব রাভেনায় ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ ইউএস ওপেনের প্রাইজমানিতে নতুন রেকর্ড: খেলোয়াড়দের জন্য থাকছে ১৩ হাজার ২৫০ কোটি টাকা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ঢাকা-ফ্রাঙ্কফুর্ট রুটে সৌদিয়া কার্গোর নতুন নিয়মিত ফ্লাইট চালু তারেক রহমানের মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চার নতুন মুখ, সন্ধ্যায় বঙ্গভবনে শপথ
আন্তর্জাতিক:
ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন পরিকল্পনা, বাধা চীন-রাশিয়া জ্বালানি ও আর্থিক সংকট নিরসনে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর ইন্দোনেশিয়ায় ভ্রমণে মিলবে ফ্রি অভ্যন্তরীণ ফ্লাইট: গারুডা ইন্দোনেশিয়ার বিশেষ উদ্যোগ প্রয়োজন হলে চিকিৎসার জন্য ইমরান খানকে বিদেশে পাঠানো হতে পারে: পাক সরকার ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ জাকারিয়া
     
             

চট্টগ্রাম বন্দর সচল রাখতে সরকার কঠোর হবে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ দিদারুল ইসলাম, চট্টগ্রাম >>> আন্দোলনে জড়িত ১৫ কর্মচারীর বাসা বরাদ্দ বাতিল।শ্রমিকদের লাগাতার আন্দোলনের ডাক স্বত্তেও বন্দর কর্তৃপক্ষের নির্দেশনা মেনে রোববার দুপুর থেকে অনেক শ্রমিক কাজে যোগ দিয়েছেন বলে জানা গেছে।চট্টগ্রাম বন্দরে ধর্মঘট চলতে দেওয়া যাবে না বলে কঠোর অবস্থানের কথা জানিয়েছে সরকার। নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, বন্দরকে জিম্মি করার যে চেষ্টা চলছে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।রোববার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “কতিপয় লোক পুরো বন্দরকে জিম্মি করার চেষ্টা করছে। কয়েকদিন পরই রমজান মাস। বহির্নোঙরে ছোলা, ডাল ও তেলবোঝাই জাহাজ পড়ে আছে। ১৮ কোটি মানুষকে তারা জিম্মি করছে। এটা চলতে দেওয়া যায় না। সরকার কঠোর অবস্থানে যাচ্ছে।”তিনি আরও বলেন, ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং যারা বাধা দেবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।এদিকে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম মনিরুজ্জামান দাবি করেছেন, বন্দরের পরিস্থিতি এখন স্বাভাবিক। রোববার দুপুরে বন্দর ভবনের সামনে সাংবাদিকদের তিনি বলেন, “শ্রমিক-কর্মচারীরা কাজে যোগ দিয়েছেন। কেউ বিশৃঙ্খলা করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।”তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একটি পক্ষ নির্বাচন প্রশ্নবিদ্ধ করার জন্য বন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি। কোনো অবস্থায় নির্বাচন বিঘ্নিত করা যাবে না বলেও মন্তব্য করেন বন্দর চেয়ারম্যান।এনসিটি পরিচালনার দায়িত্ব আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চার দফা দাবিতে রোববার সকাল ৮টা থেকে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। এর ফলে জেটি ও বহির্নোঙরের কার্যক্রম প্রায় বন্ধ হয়ে পড়ে।এরই মধ্যে আন্দোলনের নামে নৈরাজ্যে জড়িত থাকার অভিযোগে ১৫ কর্মচারীর বাসা বরাদ্দ বাতিল করেছে বন্দর কর্তৃপক্ষ। রোববার (৮ ফেব্রুয়ারি) বন্দরের পরিচালকের (প্রশাসন) সই করা এক আদেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিফ পারসোনেল কর্মকর্তা নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আজ তাদের বরাদ্দকৃত বাসা বাতিল করা হয়েছে।”বন্দর কর্তৃপক্ষ জানায়, ওই ১৫ জন কর্মচারীকে গত ২ ফেব্রুয়ারি জনস্বার্থে মোংলা ও পায়রা বন্দরে বদলি করা হয়েছিল। বদলির পরও তারা কর্মস্থলে যোগদান না করায় তাদের বরাদ্দকৃত বাসা বাতিলের নির্দেশ দেওয়া হয়।এই ১৫ জনের মধ্যে রয়েছেন— সংগ্রাম পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবীর ও মো. ইব্রাহিম খোকনসহ ফরিদুর রহমান, মোহাম্মদ শফি উদ্দিন, রাশিদুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, জহিরুল ইসলাম, খন্দকার মাসুদুজ্জামান, হুমায়ুন কবীর (এসএস পেইন্টার), শাকিল রায়হান, মানিক মিঝি, শামসু মিয়া, লিয়াকত আলী, আমিনুর রসুল বুলবুল ও রাব্বানী।এর আগে গত ৫ ফেব্রুয়ারি বন্দর সচিবের সই করা এক চিঠিতে এই ১৫ জনের স্থাবর ও অস্থাবর সম্পদ তদন্তের পাশাপাশি দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির জন্য সংশ্লিষ্ট দপ্তরে অনুরোধ জানানো হয়।আন্দোলনকারীদের অভিযোগ, আন্দোলন দমাতে বন্দর ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং তাদের দুইজন নেতাকে তুলে নেওয়া হয়েছে।রমজান সামনে রেখে যেকোনো মূল্যে চট্টগ্রাম বন্দর সচল রাখা হবে বলে সরকার পুনর্ব্যক্ত করেছে। তবে বন্দর কর্তৃপক্ষের নির্দেশনা মেনে রোববার দুপুর থেকে অনেক শ্রমিক কাজে যোগ দিয়েছেন বলে জানা গেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page