২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
যাদুকাটার বৌলাই নদীতে হাউসবোট থেকে এক শিশু নিখোঁজ চট্টগ্রামের ফিশারিঘাটে কম দামে ভারতীয় ইলিশ, চড়া দেশি ইলিশের বাজার জাহান্দার আলী মিয়া এমপি ইউরোপে স্বপরিবারে ব্যক্তিগত সফরের উদ্দেশ্যে আজ ঢাকা ছেড়েছেন ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমমর্যাদার ও বন্ধুত্বের: জামায়াত আমির অবসর ভেঙে ফুটবলে ফিরলেন রোনালদিনহো, যোগ দিলেন ইতালির ক্লাব রাভেনায় ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ ইউএস ওপেনের প্রাইজমানিতে নতুন রেকর্ড: খেলোয়াড়দের জন্য থাকছে ১৩ হাজার ২৫০ কোটি টাকা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ঢাকা-ফ্রাঙ্কফুর্ট রুটে সৌদিয়া কার্গোর নতুন নিয়মিত ফ্লাইট চালু তারেক রহমানের মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চার নতুন মুখ, সন্ধ্যায় বঙ্গভবনে শপথ
আন্তর্জাতিক:
ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন পরিকল্পনা, বাধা চীন-রাশিয়া জ্বালানি ও আর্থিক সংকট নিরসনে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর ইন্দোনেশিয়ায় ভ্রমণে মিলবে ফ্রি অভ্যন্তরীণ ফ্লাইট: গারুডা ইন্দোনেশিয়ার বিশেষ উদ্যোগ প্রয়োজন হলে চিকিৎসার জন্য ইমরান খানকে বিদেশে পাঠানো হতে পারে: পাক সরকার ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ জাকারিয়া
     
             

শিক্ষা সফরে গিয়ে কক্সবাজারে শিক্ষার্থী নিখোঁজ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেস্ক >>> কক্সবাজারে শিক্ষা সফরে গিয়ে শিক্ষার্থী নিখোঁজ পর্যটননগরী কক্সবাজারে শিক্ষা সফরে গিয়ে মীরসরাইয়ের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। সে উপজেলার আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। এ ঘটনায় বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক রতন কুমার দাস রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা আক্তার বলেন, গত ১ ফেব্রুয়ারি শনিবার রাতে কক্সবাজারে শিক্ষা সফরের উদ্দেশে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে তিনটি বাস রওয়ানা হয়। বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক রতন কুমার দাসসহ সাতজন শিক্ষক এবং ১০ জন অভিভাবক সদস্যসহ মোট ১৫০ জন সফরে গিয়েছিলেন।রবিবার সকালে কক্সবাজার পৌঁছানোর পর শিক্ষার্থীরা কয়েকটি গ্রুপে ভাগ হয়ে বিচে ঘুরতে যায়। দুপুরে অন্যান্য শিক্ষার্থীর সঙ্গে ওই শিক্ষার্থীও ফিরে আসে। সে গাড়িতে এসে কাপড় পরিবর্তন করে। দুপুরে খাওয়ার পরে বাস ছাড়ার সময় তাকে না পেয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা বিচসহ বিভিন্ন জায়গায় খুঁজে বেড়ায়। এ সময় তাকে না পেয়ে সন্ধ্যায় সহকারি প্রধান শিক্ষক রতন কুমার দাস কক্সবাজার সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন এবং অপর শিক্ষার্থীদের নিয়ে মীরসরাইয়ের উদ্দেশে রওয়ানা হন।তিনি আরও বলেন, সকালে ওই শিক্ষার্থীর সঙ্গে সৈকতে একজন ছেলেকে ঘুরতে দেখেছে তার সহপাঠীরা। সহপাঠীরা জিজ্ঞেস করলে সেওই ছেলেকে তার ভাই পরিচয় দেয়। পুলিশ তদন্তে প্রকৃত ঘটনা জানা যাবে।নিখোঁজ শিক্ষার্থীর বাবা জানান, শিক্ষার্থীরা শিক্ষা সফরে গেলেও প্রধান শিক্ষক তাদের সঙ্গে যাননি। একজন শিক্ষক রবিবার বিকেলে ফোন করে জানায়, ‘আমার মেয়েকে সেখানে খুঁজে পাওয়া যাচ্ছে না।’ তারা থানায় জিডি করে মীরসরাই ফিরে এসেছেন, কিন্তু আমার মেয়ে ছাড়া। তাদের অবহেলার কারণে আমার মেয়ে নিখোঁজ হয়েছে। আমি মেয়েকে কোথায় খুঁজে পাবো ভেবে কান্নায় ভেঙ্গে পড়েছি।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন জানান, শিক্ষা সফরে গিয়ে শিক্ষার্থী নিখোঁজ হওয়ার বিষয়টি শুনেছি। প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেবো।কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমি উদ্দিন বলেন, শিক্ষার্থী নিখোঁজের বিষয়ে বিদ্যালয়ের একজন শিক্ষক লিখিত ডায়েরি করেছেন। এ বিষয়ে তদন্ত চলছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page