১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জ্বালানি সংকটে চট্টগ্রামে ১০ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়ছে লোডশেডিং ও নাগরিক ভোগান্তি রসুলবাগে চাক্তাই ডাইভারশন খাল: কাগজে পরিষ্কার, বাস্তবে দুর্ভোগ ধর্মশিং চাকমা হত্যার প্রতিবাদ সাজেকে বিক্ষোভ কর্ণফুলীতে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ জরিমানা ২ লাখ ভোরে ইউএনও’র অভিযান সাতকানিয়ায় মাটি কাটার ৩ সরঞ্জাম বিকল পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা চসিকের ‘স্বাধীনতা পদক’ পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান, ‘সাহিত্য সম্মাননা’ পাচ্ছেন ৫ জন চট্টগ্রামে বিদ্যুতের লোড শেডিং-এ নাগরিক জিবনে ছন্দোপতন পাঠাগার হোক নেতৃত্ব বিকাশের কেন্দ্র- শাহজাহান চৌধুরী সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

তানোরের মুন্ডুমালা বাজার থেকে গ্রামগঞ্জে ধানের শীষের গণসংযোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-১ আসনে বিএনপির প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনের পক্ষে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুর ইসলাম রেজা। প্রতিদিনই মুন্ডুমালা বাজারসহ পৌর এলাকার বিভিন্ন পাড়া-মহল্লা ও আশপাশের গ্রামাঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে তিনি ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করছেন। গণসংযোগ কালে স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন তৌহিদুর ইসলাম রেজা। তিনি ভোটারদের কাছে বিএনপির রাজনৈতিক দর্শন, উন্নয়ন ভাবনা ও গণতন্ত্র পুনরুদ্ধারের বার্তা তুলে ধরেন। এ সময় জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া ও অংশগ্রহণ লক্ষ্য করা যায়। বাজার, সড়ক, দোকানপাট ও আবাসিক এলাকায় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে প্রচারণা আরও প্রাণবন্ত হয়ে ওঠে। তৌহিদুর ইসলাম রেজা বলেন, এলাকার মানুষ দীর্ঘদিন ধরে পরিবর্তনের অপেক্ষায় রয়েছে। তারা একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের এই ভালোবাসা ও সমর্থন নিয়ে মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হবেন। প্রচারণায় মুন্ডুমালা পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সক্রিয়ভাবে অংশ নেন। যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা একযোগে প্রচারণা চালিয়ে ভোটারদের কাছে ধানের শীষের পক্ষে সমর্থন চান। তাদের মতে, ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আসন্ন নির্বাচনে বিজয়ের মূল চাবিকাঠি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলাপকালে জানা যায়, গণসংযোগে প্রার্থীর পক্ষে ব্যাপক ইতিবাচক সাড়া মিলছে। অনেকেই বাড়ি বাড়ি গিয়ে সরাসরি ভোট চাওয়াকে গণতান্ত্রিক রাজনীতির একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে দেখছেন। ফলে প্রতিদিনের এই ধারাবাহিক প্রচারণা রাজশাহী-১ আসনের নির্বাচনী মাঠে নতুন গতি সৃষ্টি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page