৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে গ্রাম পুলিশকে পুরস্কৃত করলেন ওসি পটিয়ায় বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার,পরে পারিবারিক ভাবে মিমাংসা। ফরিদপুরের নগরকান্দায় বাস ও মোটরসাইকেল দুর্ঘটনায় চাচা ভাতিজার মৃত্যু সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক কোম্পানীগঞ্জে ৩৮০০ কৃষকের মাঝে আমন বীজ, সার ও নারিকেলের বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন ফরিদপুরে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে শামা ওবায়েদ চাটখিলে মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ২ মাসের মধ্যে তৃণমূল কমিটি গঠনের নির্দেশ চাটখিলে কৃষি প্রনোদনা কর্মসূচীর উদ্বোধন, প্রনোদনা পাচ্ছেন ৩ হাজার ১৭ জন কৃষক চাটখিলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত দুর্নীতির বিচার দাবি করে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ, হাইকোর্টের রায়

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী,চট্টগ্রাম >>> চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়াকে বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রুল খারিজ করে দেওয়ায় এখন এ চুক্তি কার্যকরে আর কোনো আইনি বাধা রইল না। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিচারপতি জাফর আহমেদের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, অ্যাডভোকেট আহসানুল করিম ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। এর আগে গত ৪ ডিসেম্বর এ রুলের শুনানিতে হাইকোর্ট বেঞ্চে বিভক্ত রায় হয়। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজীব চুক্তি প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করেন। তবে জুনিয়র বিচারপতি ফাতেমা আনোয়ার রিট খারিজ করে চুক্তিকে বৈধ ঘোষণা করেন।পরে বিষয়টি নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি মামলাটি বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চে পাঠান।গত ৩০ জুলাই চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়া কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একই সঙ্গে ন্যায্য ও প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বান নিশ্চিত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়। বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইনের পক্ষে রিটটি দায়ের করা হয়। রিটে নৌসচিব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তাকে বিবাদী করা হয়।‘নিউমুরিং টার্মিনালে সবই আছে, তবু কেন বিদেশির হাতে যাচ্ছে’ শিরোনামে গত বছরের ২৬ এপ্রিল একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে এই রিট দায়ের করা হয়। এতে এনসিটি পরিচালনায় ন্যায্য ও প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বানের নির্দেশনা চাওয়া হয়। হাইকোর্টের সর্বশেষ রায়ের ফলে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির পথ সুগম হলো।এদিকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল (এনসিটি) দুবাইভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে ইজারায় দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বন্দরের সম্পূর্ণ অপারেশনাল কার্যক্রমে কর্মবিরতির ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিকদল ও সাবেক বন্দর সিবিএ। তারা জানিয়েছে, আগামী ৩১ জানুয়ারি শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চট্টগ্রাম বন্দরের সব অপারেশনাল কার্যক্রমে কর্মবিরতি (ধর্মঘট) পালন করা হবে। তাদের মতে, চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনা বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়া হলে বন্দরের রাজস্ব আয়, কর্মসংস্থান ও জাতীয় স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে সরকারের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে কর্মবিরতির কর্মসূচি ঘোষণা দিয়ে রেখেছিল তারা। দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।এদিকে, চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার বিষয়ে উচ্চ আদালতে দায়ের করা বিচারাধীন রিট মামলাটির রায় আজ বৃহস্পতিবার ঘোষনা করেছে মহামান্য হাইকোর্ট। রায়ে এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়াকে বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রুল খারিজ করে দেওয়ায় এখন এ চুক্তি কার্যকরে আর কোনো আইনি বাধা রইল না।চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের শীর্ষ কর্মকর্তারা চুক্তির প্রস্তুতি সম্পন্ন করে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। সংশ্লিষ্ট সরকারি মহল আদালতের রায়ের অপেক্ষায় ছিল। আদালতের রায় ইতিবাচক হওয়ায় বিদেশি কোম্পানিকে এনসিটি ইজারা দেওয়ার ক্ষেত্রে আইনি বাধা দূর হয়েছে, তবে বৃহস্পতিবার অথবা আগামী রবিবারের মধ্যেই চুক্তি স্বাক্ষর করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মহেশখালীতে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে গ্রাম পুলিশকে পুরস্কৃত করলেন ওসি
পটিয়ায় বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার,পরে পারিবারিক ভাবে মিমাংসা।
ফরিদপুরের নগরকান্দায় বাস ও মোটরসাইকেল দুর্ঘটনায় চাচা ভাতিজার মৃত্যু
সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক
কোম্পানীগঞ্জে ৩৮০০ কৃষকের মাঝে আমন বীজ, সার ও নারিকেলের বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন
ফরিদপুরে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে শামা ওবায়েদ
চাটখিলে মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ২ মাসের মধ্যে তৃণমূল কমিটি গঠনের নির্দেশ
চাটখিলে কৃষি প্রনোদনা কর্মসূচীর উদ্বোধন, প্রনোদনা পাচ্ছেন ৩ হাজার ১৭ জন কৃষক

You cannot copy content of this page