২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মন্ত্রিসভায় রদবদল: নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন চিকিৎসা শেষে আটলান্টিক মহাসাগরে ফিরল ১২২ কেজির বিপন্ন লগারহেড কচ্ছপ টিমি শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী যাদুকাটার বৌলাই নদীতে হাউসবোট থেকে এক শিশু নিখোঁজ চট্টগ্রামের ফিশারিঘাটে কম দামে ভারতীয় ইলিশ, চড়া দেশি ইলিশের বাজার জাহান্দার আলী মিয়া এমপি ইউরোপে স্বপরিবারে ব্যক্তিগত সফরের উদ্দেশ্যে আজ ঢাকা ছেড়েছেন ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমমর্যাদার ও বন্ধুত্বের: জামায়াত আমির অবসর ভেঙে ফুটবলে ফিরলেন রোনালদিনহো, যোগ দিলেন ইতালির ক্লাব রাভেনায় ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ ইউএস ওপেনের প্রাইজমানিতে নতুন রেকর্ড: খেলোয়াড়দের জন্য থাকছে ১৩ হাজার ২৫০ কোটি টাকা
আন্তর্জাতিক:
ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন পরিকল্পনা, বাধা চীন-রাশিয়া জ্বালানি ও আর্থিক সংকট নিরসনে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর ইন্দোনেশিয়ায় ভ্রমণে মিলবে ফ্রি অভ্যন্তরীণ ফ্লাইট: গারুডা ইন্দোনেশিয়ার বিশেষ উদ্যোগ প্রয়োজন হলে চিকিৎসার জন্য ইমরান খানকে বিদেশে পাঠানো হতে পারে: পাক সরকার ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ জাকারিয়া
     
             

২০ বছর পর রোববার চট্টগ্রামে আসছেন তারেক রহমান পলোগ্রাউন্ডে মহাসমাবেশ, লক্ষাধিক মানুষের সমাগমের আশা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী,চট্টগ্রাম >>> দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী রোববার নগরের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত এক মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। তাঁর আগমনকে ঘিরে চট্টগ্রাম নগর ও জেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।সমাবেশ সফল করতে নগর ও জেলার বিভিন্ন উপজেলায় প্রস্তুতি সভা, মিছিল ও প্রচারণা জোরদার করা হয়েছে। বিএনপির নেতাদের প্রত্যাশা, এ সমাবেশে অন্তত ১০ লাখ মানুষের সমাগম হবে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, আগামীকাল ২৪ জানুয়ারী (শনিবার) রাতে তারেক রহমান চট্টগ্রামে পৌঁছাবেন এবং সেদিন রাতেই নগরে অবস্থান করবেন। পরদিন ২৫ জানুয়ারী (রোববার) বেলা ১১টায় পলোগ্রাউন্ড মাঠে তিনি বক্তব্য দেবেন। তারেক রহমানের এই বক্তব্যকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক মানুষের আগমন ঘটবে বলে জানান তিনি।আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, এটি কোনো দলীয় রাজনৈতিক সমাবেশ নয়; বরং তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে দলমত–নির্বিশেষে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হবে। এখানে শুধু বিএনপির নেতা–কর্মী নয়, সাধারণ মানুষও অংশ নেবেন।তিনি বলেন, দীর্ঘদিন পর তারেক রহমান চট্টগ্রামে আসছেন—এই বিষয়টি সাধারণ মানুষের মাঝেও আলাদা আবেগ ও আগ্রহ সৃষ্টি করেছে। এটি জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।উল্লেখ্য, বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বশেষ ২০১২ সালের ৯ জানুয়ারি পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দিয়েছিলেন। দীর্ঘ ১৪ বছর পর একই মাঠে দলটির বর্তমান চেয়ারম্যান হিসেবে তাঁর পুত্র তারেক রহমান বক্তব্য দিতে যাচ্ছেন।তারেক রহমান সর্বশেষ চট্টগ্রাম সফরে এসেছিলেন ২০০৫ সালের ৬ মে। সে সময় তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। চলতি বছরের ৯ জানুয়ারি তাঁকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়। ফলে চেয়ারম্যান হিসেবে এটিই তাঁর প্রথম চট্টগ্রাম সফর।যুবদলের ব্যাপক প্রস্তুতিঃনগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ জানান, দীর্ঘদিন পর তারেক রহমান চট্টগ্রামে আসছেন, এতে নেতা–কর্মীরা উচ্ছ্বসিত। নগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের এক লাখের বেশি নেতা–কর্মী সমাবেশে অংশ নেবেন।১০০ ফুট দীর্ঘ মঞ্চ প্রস্তুতঃসমাবেশকে কেন্দ্র করে পলোগ্রাউন্ড মাঠে বিশাল মঞ্চ নির্মাণের কাজ চলছে। শ্রমিক কাসেম জানান, গত পাঁচ দিন ধরে তাঁরা মঞ্চ তৈরির কাজে ব্যস্ত রয়েছেন।নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বলেন, মঞ্চটি ১০০ ফুট দৈর্ঘ্য ও ৬০ ফুট প্রস্থের। মঞ্চের সামনে নিরাপত্তাকর্মীরা অবস্থান করবেন। নারী ও গণমাধ্যমকর্মীদের জন্য আলাদা স্থান নির্ধারণ করা হয়েছে।চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন জানান, শনিবারের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন হবে। নিরাপত্তা তদারকির জন্য বিএনপির নিজস্ব নিরাপত্তা বাহিনী ‘চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স’ (সিএসএফ) শুক্রবার চট্টগ্রামে পৌঁছাবে।তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থাঃনগর পুলিশের কমিশনার হাসিব আজিজ জানান, সমাবেশ ঘিরে মঞ্চসহ পুরো এলাকায় পুলিশের তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা থাকবে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকধারী পুলিশও দায়িত্ব পালন করবে।নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেন, তারেক রহমানের নেতৃত্বে দলের আন্দোলন আরও সুসংহত হবে। সমাবেশে তাঁর দেওয়া নির্দেশনা অনুসরণ করে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি এগিয়ে নেওয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page