২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নায়করাজ রাজ্জাকের নবম মৃত্যুবার্ষিকী: চলচ্চিত্রাঙ্গনে কেন নেই বিশেষ কোনো আয়োজন? মন্ত্রিসভায় রদবদল: নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন চিকিৎসা শেষে আটলান্টিক মহাসাগরে ফিরল ১২২ কেজির বিপন্ন লগারহেড কচ্ছপ টিমি শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী যাদুকাটার বৌলাই নদীতে হাউসবোট থেকে এক শিশু নিখোঁজ চট্টগ্রামের ফিশারিঘাটে কম দামে ভারতীয় ইলিশ, চড়া দেশি ইলিশের বাজার জাহান্দার আলী মিয়া এমপি ইউরোপে স্বপরিবারে ব্যক্তিগত সফরের উদ্দেশ্যে আজ ঢাকা ছেড়েছেন ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমমর্যাদার ও বন্ধুত্বের: জামায়াত আমির অবসর ভেঙে ফুটবলে ফিরলেন রোনালদিনহো, যোগ দিলেন ইতালির ক্লাব রাভেনায় ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ
আন্তর্জাতিক:
ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন পরিকল্পনা, বাধা চীন-রাশিয়া জ্বালানি ও আর্থিক সংকট নিরসনে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর ইন্দোনেশিয়ায় ভ্রমণে মিলবে ফ্রি অভ্যন্তরীণ ফ্লাইট: গারুডা ইন্দোনেশিয়ার বিশেষ উদ্যোগ প্রয়োজন হলে চিকিৎসার জন্য ইমরান খানকে বিদেশে পাঠানো হতে পারে: পাক সরকার ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ জাকারিয়া
     
             

চট্টগ্রামে জমি বিরোধের জেরে ফুটফুটে শিশু আব্দুল্লাহ হত্যা ঘিরে রহস্য

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ দিদারুল ইসলাম, চট্টগ্রাম >>> চট্টগ্রামের মিরসরাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল্লাহ নামে তিন বছরের এক শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুর আনুমানিক ১১টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় মস্তাননগর এলাকার মোস্তফা ভূঁইয়া বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ওই এলাকার নুরুল আলম রাসেলের একমাত্র সন্তান।পরিবারের অভিযোগ, দীর্ঘদিনের জমি বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন শিশুটিকে আছাড় দিয়ে হত্যা করে। তবে স্থানীয়দের একটি অংশ বলছে, পারিবারিক ঝগড়ার একপর্যায়ে মানসিক ভারসাম্যহীন দাদা ভুলবশত নিজের নাতিকে আছাড় দিয়ে ফেলে দেয়।শিশুটির দাদি জোৎসা আরা বেগম অভিযোগ করে বলেন, ‘আমাদের জায়গায় জোর করে ঘর তুলছিল প্রতিপক্ষ। আমি সেখানে গেলে দ্বীন ইসলামের স্ত্রী আমার চুল ধরে টানাহেঁচড়া করে। এরপর দ্বীন ইসলাম, তার ভাই ও বৌ মিলে আমাকে মারধর করে। আমি নারী নির্যাতনের মামলা করার কথা বললে তারা আমার ভারসাম্যহীন স্বামীকে মারতে খুঁজতে যায়। পরে বাড়িতে ফিরে দেখি আমার নাতি পড়ে আছে। তার দাদা তখন বলে, সে শিশুটিকে তুলতে চাইছে কিন্তু পারছে না।’তিনি আরও দাবি করেন, ‘দ্বীন ইসলাম আমার স্বামীকে না পেয়ে আমার নাতিকে আছাড় দিয়ে মেরে চলে গেছে।’অন্যদিকে, মানসিক ভারসাম্যহীন দাদা মোস্তফা দাবি করেন, ‘আমি কেন আমার নাতিকে মারবো? তারা আগে আমার স্ত্রীকে মারছে। এরপর দ্বীন ইসলাম আমার নাতিকে আছাড় দিয়ে মেরে ফেলেছে।’অভিযুক্ত দ্বীন ইসলামের স্ত্রী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়েছিল ঠিকই, কিন্তু ঘটনার সময় আমরা কেউ সেখানে ছিলাম না। বাচ্চাটাকে কে মেরেছে আমরা জানি না। পুলিশ এসে আমার স্বামী ও শাশুড়িকে ধরে নিয়ে গেছে।’এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, ‘পারিবারিক কলহের জেরে এক শিশুর মৃত্যুর ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত শেষে অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শিশু হত্যার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page