৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পৃথিবীর ৭০ দেশের প্রতিনিধি’র উপস্থিতি, কোন উম্মতের জন্য পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ জানাযা অনুষ্ঠান তেহরানে। মহেশখালীতে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে গ্রাম পুলিশকে পুরস্কৃত করলেন ওসি পটিয়ায় বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার,পরে পারিবারিক ভাবে মিমাংসা। ফরিদপুরের নগরকান্দায় বাস ও মোটরসাইকেল দুর্ঘটনায় চাচা ভাতিজার মৃত্যু সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক কোম্পানীগঞ্জে ৩৮০০ কৃষকের মাঝে আমন বীজ, সার ও নারিকেলের বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন ফরিদপুরে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে শামা ওবায়েদ চাটখিলে মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ২ মাসের মধ্যে তৃণমূল কমিটি গঠনের নির্দেশ চাটখিলে কৃষি প্রনোদনা কর্মসূচীর উদ্বোধন, প্রনোদনা পাচ্ছেন ৩ হাজার ১৭ জন কৃষক চাটখিলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

বর্ষার আগেই আবার রাস্তা কাটবে ওয়াসা বরাদ্দ বাড়ল আরও ১ কোটি টাকা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী,চট্টগ্রাম >>> চট্টগ্রাম নগরীতে বছরজুড়েই রাস্তা খোঁড়াখুঁড়িতে ব্যস্ত চট্টগ্রাম ওয়াসা। তাদের এমন কর্মকাণ্ডে অতিষ্ঠ নগরবাসী। এর মধ্যেই আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে পাইপলাইন স্থাপন ও রাস্তা খননের জন্য আগামী অর্থবছরে আরও ১ কোটি টাকার প্রাক্কলিক বাজেট নির্ধারণ করা হয়েছে। অথচ চলতি অর্থবছরেই একই খাতে ২ কোটির বেশি টাকা ব্যয় করা হয়েছে।সম্প্রতি ওয়াসার এক বোর্ড সভায় আগের অর্থবছরের বরাদ্দ ও ব্যয় এবং চলতি অর্থবছরের সংশোধিত বাজেট নিয়ে আলোচনা শেষে ২০২৬-২৭ অর্থবছরের প্রাক্কলিক বাজেট নির্ধারণ করা হয়।ওয়াসা সূত্রে জানা গেছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরে রাস্তা খোঁড়াখুঁড়ির জন্য ২ কোটি ৩১ লাখ টাকা বরাদ্দ রয়েছে। অপরদিকে আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য এ খাতে প্রাক্কলিক বরাদ্দ ধরা হয়েছে ১ কোটি টাকা।এর আগে ২০২৪-২৫ অর্থবছরে ওয়াসার রাস্তা খনন ও সংস্কার বাবদ ব্যয় হয়েছে ৮২ লাখ ১৮ হাজার টাকা। এছাড়া ২০২৫ সালের শেষ ছয় মাসে এ খাতে ব্যয় দেখানো হয়েছে ৩ লাখ ১৫ হাজার টাকা।এদিকে রাস্তা কাটার পর সময়মতো সংস্কার ব্যয় পরিশোধের বিষয়ে ওয়াসার দাবি থাকলেও ভিন্ন কথা বলেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি অনুমতি ছাড়া রাস্তা কাটলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।গত বছরের ১৪ সেপ্টেম্বর এক সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, অনুমতি ছাড়া রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করলে সিটি কর্পোরেশন আইনানুগ ব্যবস্থা নেবে। ওয়াসার সমন্বয়হীন খোঁড়াখুঁড়িতে কোটি কোটি টাকার উন্নয়ন কাজ নষ্ট হচ্ছে এবং নগরবাসীর দুর্ভোগ বাড়ছে। কোন সড়ক টেন্ডারের আওতায় আছে বা নতুন করে নির্মাণ হবে, তার তালিকা ওয়াসাকে দেওয়া হবে। ওই সড়কগুলোতে কোনোভাবেই কাটাকাটি করা যাবে না।তিনি আরও বলেন, সড়ক খননের পর সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তরের আগে ওয়াসাকে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে হবে—কোথায় কী পরিমাণ ক্ষতি হয়েছে এবং সংস্কারে প্রকৃত খরচ কত। অন্যথায় একতরফাভাবে দায়ভার নেবে না সিটি কর্পোরেশন।মেয়র অভিযোগ করে বলেন, ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের কারণে নগরীতে ব্যাপক জনদুর্ভোগ তৈরি হয়েছে। ওয়াসার দাবি অনুযায়ী তারা ৯৩ কিলোমিটার সড়ক কেটেছে এবং এর মধ্যে ৪৮ কিলোমিটার সংস্কারের জন্য সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করেছে। এ জন্য ৮২ কোটি টাকা দেওয়া হলেও বাস্তবে সড়ক সংস্কারে এর দুই থেকে তিন গুণ ব্যয় করতে হচ্ছে। অনেক জায়গায় নতুন রাস্তা শেষ করার পরই ওয়াসা আবার সেখানে খনন শুরু করেছে।এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মনোয়ারা বেগম বলেন, ‘আমরা সিটি কর্পোরেশনকে অবহিত করেই রাস্তা কাটি এবং সংস্কার ব্যয় সময়মতো পরিশোধ করি। সমন্বয়ের কোনো ঘাটতি নেই। আগামী বাজেটে বর্ষা শুরুর আগেই পাইপলাইন স্থাপন ও রাস্তা কাটার কাজ শুরু করবে ওয়াসা।’

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

পৃথিবীর ৭০ দেশের প্রতিনিধি’র উপস্থিতি, কোন উম্মতের জন্য পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ জানাযা অনুষ্ঠান তেহরানে।
মহেশখালীতে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে গ্রাম পুলিশকে পুরস্কৃত করলেন ওসি
পটিয়ায় বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার,পরে পারিবারিক ভাবে মিমাংসা।
ফরিদপুরের নগরকান্দায় বাস ও মোটরসাইকেল দুর্ঘটনায় চাচা ভাতিজার মৃত্যু
সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক
কোম্পানীগঞ্জে ৩৮০০ কৃষকের মাঝে আমন বীজ, সার ও নারিকেলের বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন
ফরিদপুরে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে শামা ওবায়েদ
চাটখিলে মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ২ মাসের মধ্যে তৃণমূল কমিটি গঠনের নির্দেশ

You cannot copy content of this page