১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। কিশোরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ফরিদপুরের নগরকান্দায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাটখিলে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান অ্যাডভোকেট আবু হানিফের বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহেশখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন পটিয়ায় জগন্নাথ ধামের পূজা মন্ডপে মা দূর্গার মুখ ২০ফুট উপরে।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

চট্টগ্রামের দুদক কর্মকর্তার নামে হোয়াটসঅ্যাপে টাকা দাবি, থানায় জিডি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ দিদারুল ইসলাম,চট্টগ্রাম >>> চট্টগ্রামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ভুয়া পরিচয়ে অর্থ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুদক চট্টগ্রামের উপপরিচালক সুবেল আহমেদ ডবলমুরিং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।জানা যায়, গত ২৩ ডিসেম্বর ডবলমুরিং থানায় জিডিটি করা হয়। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করে।এ বিষয়ে দুদক চট্টগ্রামের উপপরিচালক সুবেল আহমেদ বলেন, জিডির পর থানা পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছেন। প্রাথমিকভাবে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি বর্তমানে দেশে নেই। তিনি ভারত থেকে বসে তার নাম ব্যবহার করে এসব প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছেন।জিডিতে উল্লেখ করা হয়, গত ২২ ডিসেম্বর চট্টগ্রাম নগরের আগ্রাবাদে সরকারি কার্যভবন-১ এলাকায় অবস্থানকালে সুবেল আহমেদ জানতে পারেন, অজ্ঞাত এক ব্যক্তি তার নাম ও ছবি ব্যবহার করে একটি হোয়াটসঅ্যাপ প্রোফাইল খুলেছে। ভুয়া ওই প্রোফাইলে ভিন্ন একটি মোবাইল নম্বর ও ই-মেইল ব্যবহার করা হচ্ছে, যা তার ব্যক্তিগত নয়। ওই পরিচয় ব্যবহার করে নিজেকে দুদকের উপপরিচালক পরিচয় দিয়ে চট্টগ্রাম কাস্টমস ও বন্দর এলাকার বিভিন্ন ব্যক্তির কাছে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অর্থ দাবি করা হচ্ছে।সুবেল আহমেদ আরও বলেন, এ প্রতারণামূলক কর্মকাণ্ডের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তার নাম ও ছবি ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, যা তার সামাজিক ও ব্যক্তিগত সম্মানহানির কারণ হয়ে দাঁড়িয়েছে।পুলিশ সূত্র জানায়, জিডির ভিত্তিতে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। সংশ্লিষ্ট মোবাইল নম্বর, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এবং অনলাইন কার্যক্রমের তথ্য যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page