১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ডলারে বেতন ও নিরাপদ রেমিট্যান্স নিশ্চিতে কোকা-কোলা মালদ্বীপের প্রধান নির্বাহীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক চাটখিল দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা এবং মেডিকেল ক্লাস চালুর দাবিতে দশমতম দিন ধরে রাস্তা অবরোধ চলছে সাতকানিয়ায় আওয়ামী লীগ সমর্থককে গুলি ও কুপিয়ে জখম: গ্রেপ্তার ১ চট্টগ্রাম সিটির ২২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা ধানসিঁড়ি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসক! প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস টেকনাফের গহীন পাহাড়ে যৌথ অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার পটিয়ায় পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৩। বিদ্যুৎ বিলের তীব্র ঝাঁকুনি: হাটহাজারীতে ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক, ক্ষোভ তুঙ্গে
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

সাতকানিয়ায় একাডেমিক সুপারভাইজারকে শোকজ অপসারণের দাবিতে ছাত্র-জনতার স্মারকলিপি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
আব্দুল্লাহ আল মারুফ।। চট্টগ্রামের সাতকানিয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের ব্যানারে জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের স্লোগান ‘শেখ হাসিনার বাংলাদেশ’ ব্যবহার করাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় অভিযুক্ত উপজেলা একাডেমিক সুপারভাইজার আশীষ বরণ দেবকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা শিক্ষা অফিস। একই সঙ্গে দ্রুত তাকে অপসারণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
জানা যায়, গত শনিবার (১০ জানুয়ারি) উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬-এর একটি অনুষ্ঠানে বিতর্কিত ওই স্লোগান সংবলিত ব্যানার ব্যবহার করা হয়। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে এবং স্থানীয় ছাত্রসমাজ ও সাধারণ মানুষের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় সোমবার (১২ জানুয়ারি) অভিযুক্ত আশীষ বরণ দেবসহ উপজেলা প্রশাসনের ভেতরে ‘ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদের’ চিহ্নিত করে অপসারণের দাবিতে মানববন্ধন করেন স্থানীয় ছাত্ররা। মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার মো. আবদুল আজিজ শোকজের বিষয়টি নিশ্চিত করে বলেন,
“এই বিষয়ে আমরা লিখিত অভিযোগ পেয়েছি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষ্যে সৃষ্ট বিতর্কের বিষয়ে সাতকানিয়া উপজেলা প্রশাসন একটি লিখিত ব্যাখ্যা দিয়েছে। এতে বলা হয়—
“অনুষ্ঠানের ব্যানারে উপজেলা প্রশাসনের নাম থাকলেও সেটি উপজেলা প্রশাসন তৈরি করেনি। ব্যানারসহ সার্বিক অনুষ্ঠান আয়োজন করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। ব্যানারের বিষয়ে উপজেলা প্রশাসনকে কোনো নমুনা দেখানো হয়নি কিংবা অবহিত করা হয়নি। তাছাড়া ওইদিন সকাল থেকে রাত পর্যন্ত মাননীয় মুখ্য সচিবের সফর থাকায় ইউএনও ও এসিল্যান্ড প্রটোকল ডিউটিতে ছিলেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কেউ উপস্থিত ছিলেন না।” ব্যাখ্যায় আরও বলা হয়,
“একাডেমিক সুপারভাইজারের একটি পূর্ববর্তী বিতর্কিত কর্মকাণ্ডের কারণে দুই দিন আগেই উপজেলা প্রশাসন থেকে তাকে শোকজ করা হয়েছে। বর্তমান বিষয়টিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ঘটনায় উপজেলা প্রশাসনের কোনো সম্পৃক্ততা নেই। সাতকানিয়া উপজেলা প্রশাসনকে জড়িয়ে বিভ্রান্তি না ছড়ানোর জন্য সবাইকে অনুরোধ জানানো হচ্ছে।”
প্রসঙ্গত, অভিযুক্ত একাডেমিক সুপারভাইজার আশীষ বরণ দেব ঘটনার জন্য সকলের নিকট ক্ষমা প্রার্থনা করেছেন বলে জানা গেছে।
ঘটনাটি কেন্দ্র করে সাতকানিয়ায় শিক্ষা প্রশাসনের দায়িত্ব ও নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে বলে মনে করছেন সচেতন মহল।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

ডলারে বেতন ও নিরাপদ রেমিট্যান্স নিশ্চিতে কোকা-কোলা মালদ্বীপের প্রধান নির্বাহীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক
চাটখিল দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন
সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা এবং মেডিকেল ক্লাস চালুর দাবিতে দশমতম দিন ধরে রাস্তা অবরোধ চলছে
সাতকানিয়ায় আওয়ামী লীগ সমর্থককে গুলি ও কুপিয়ে জখম: গ্রেপ্তার ১
চট্টগ্রাম সিটির ২২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা
ধানসিঁড়ি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসক! প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস
টেকনাফের গহীন পাহাড়ে যৌথ অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার

You cannot copy content of this page