১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। কিশোরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ফরিদপুরের নগরকান্দায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাটখিলে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান অ্যাডভোকেট আবু হানিফের বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহেশখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন পটিয়ায় জগন্নাথ ধামের পূজা মন্ডপে মা দূর্গার মুখ ২০ফুট উপরে।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

চট্টগ্রামে মিনিবাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত, আহত ২

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী,চট্টগ্রাম >>> চট্টগ্রামের পটিয়ায় একটি মিনিবাসের ধাক্কায় ইমতিয়াজ মাহমুদ ইমন (২২) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের পেছনে থাকা আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।শনিবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে পটিয়া বাইপাস সড়কের ইন্দ্রপোল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত ইমন চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের মুরাদাবাদ এলাকার মোস্তাক আহমদের ছেলে। আহতরা হলেন—চন্দনাইশ উপজেলার উত্তর কাঞ্চনাবাদ এলাকার মো. জসিম উদ্দিনের ছেলে মোহাম্মদ নয়ন (২৩) এবং উত্তর কাঞ্চনা পূর্ব এলাহাবাদ গ্রামের শাহ আলমের ছেলে মো. ফোরকান (২৫)।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পটিয়ামুখী একটি মিনিবাসকে ওভারটেক করার সময় মোটরসাইকেলটির সঙ্গে বাসটির সামনের অংশের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলসহ তিন আরোহী বাসের নিচে পড়ে যান। এ সময় মোটরসাইকেলচালক ইমন বাসের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন।দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। আহত নয়নকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) এ পাঠানো হয়। অপর আহত ফোরকান চন্দনাইশের বিজিসি ট্রাস্ট মেডিকেলে চিকিৎসা নেন।হতাহতদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা পটিয়ার মনসা এলাকায় একটি দাওয়াতে অংশ নিতে এসেছিলেন। দাওয়াত শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তারা।পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত মিনিবাস ও মোটরসাইকেলটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তবে ঘটনার পর মিনিবাসের চালক ও সহকারী পালিয়ে গেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page