২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
যাদুকাটার বৌলাই নদীতে হাউসবোট থেকে এক শিশু নিখোঁজ চট্টগ্রামের ফিশারিঘাটে কম দামে ভারতীয় ইলিশ, চড়া দেশি ইলিশের বাজার জাহান্দার আলী মিয়া এমপি ইউরোপে স্বপরিবারে ব্যক্তিগত সফরের উদ্দেশ্যে আজ ঢাকা ছেড়েছেন ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমমর্যাদার ও বন্ধুত্বের: জামায়াত আমির অবসর ভেঙে ফুটবলে ফিরলেন রোনালদিনহো, যোগ দিলেন ইতালির ক্লাব রাভেনায় ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ ইউএস ওপেনের প্রাইজমানিতে নতুন রেকর্ড: খেলোয়াড়দের জন্য থাকছে ১৩ হাজার ২৫০ কোটি টাকা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ঢাকা-ফ্রাঙ্কফুর্ট রুটে সৌদিয়া কার্গোর নতুন নিয়মিত ফ্লাইট চালু তারেক রহমানের মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চার নতুন মুখ, সন্ধ্যায় বঙ্গভবনে শপথ
আন্তর্জাতিক:
ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন পরিকল্পনা, বাধা চীন-রাশিয়া জ্বালানি ও আর্থিক সংকট নিরসনে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর ইন্দোনেশিয়ায় ভ্রমণে মিলবে ফ্রি অভ্যন্তরীণ ফ্লাইট: গারুডা ইন্দোনেশিয়ার বিশেষ উদ্যোগ প্রয়োজন হলে চিকিৎসার জন্য ইমরান খানকে বিদেশে পাঠানো হতে পারে: পাক সরকার ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ জাকারিয়া
     
             

কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন,কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি >>> নীলফামারীর কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে ইটের খোয়ার পরিবর্তে কয়লা দিয়ে সিসি ঢালাই দেওয়ার প্রতিবাদে শনিবার(১০জানুয়ারি)দুপুরে মানববন্ধন করেছে এলাকাবাসি। বড়ভিটা বাজার হতে কচুকাটা পর্যন্ত ৬.৯ কিমি সড়কের সংস্কার কাজের পশ্চিমপাড়া নামক স্থানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা সামসুজ্জামান সামু,ওমর ফারুক ও আফজাল হোসেন প্রমূখ। মানববন্ধনে বক্তাগণ বলেন, মিক্সার গাড়িতে করে নিয়ে আসা পরিত্যক্ত কয়লা ও সিমেন্ট মিশ্রিত মালামাল দিয়ে ৪ ইঞ্চি সিসি ঢালাই দেয়। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন অনিয়মের প্রতিবাদ করলে চাঁদাবাজির ভয়-ভীতি দেখায়। পরদিন এলাকাবাসির বাধার মুখে কান্দুরামোড় থেকে কয়লা দিয়ে ঢালইয়ের মালামালসহ ৩টি মিক্সার গাড়ি ফেরত নিয়ে যায়। জানা যায়, আমিনুল ও মোস্তাফিজার জেভি ঠিকাদারি প্রতিষ্ঠান ৯ কোটি ৩৫ লাখ টাকায় ওই সড়কের সংস্কার কাজ পায়। অনিয়মের কারণে এলাকাবাসির বাধার মুখে কাজ বন্ধ থাকায় ঠিকাদার ও তার লোকজনের দেখা না মেলায় তাদের বক্তব্য জানা যায়নি। উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান জানান, ওই সড়কের কান্দুরামোড় এলাকায় কয়লা দিয়ে যে সিসি ঢালাই দেওয়া হয়েছিল তা ভেঙ্গে ফেলা হয়েছে। আর বড়ভিটা পশ্চিমপাড়া এলাকায় যে সিসি ঢালাই সড়কে হয়েছে সেটা ল্যাব টেষ্টের পর সিদ্ধান্ত দেওয়া হবে। এদিকে কয়লার সিসি ঢালায়ের ওপরে কিছু স্থানে যে আরসিসি’র ঢালাই দেওয়া হয়েছে এর সিদ্ধান্ত কী হবে। এমনটি হয়নি বলে তিনি দাবি করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page