২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
যাদুকাটার বৌলাই নদীতে হাউসবোট থেকে এক শিশু নিখোঁজ চট্টগ্রামের ফিশারিঘাটে কম দামে ভারতীয় ইলিশ, চড়া দেশি ইলিশের বাজার জাহান্দার আলী মিয়া এমপি ইউরোপে স্বপরিবারে ব্যক্তিগত সফরের উদ্দেশ্যে আজ ঢাকা ছেড়েছেন ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমমর্যাদার ও বন্ধুত্বের: জামায়াত আমির অবসর ভেঙে ফুটবলে ফিরলেন রোনালদিনহো, যোগ দিলেন ইতালির ক্লাব রাভেনায় ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ ইউএস ওপেনের প্রাইজমানিতে নতুন রেকর্ড: খেলোয়াড়দের জন্য থাকছে ১৩ হাজার ২৫০ কোটি টাকা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ঢাকা-ফ্রাঙ্কফুর্ট রুটে সৌদিয়া কার্গোর নতুন নিয়মিত ফ্লাইট চালু তারেক রহমানের মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চার নতুন মুখ, সন্ধ্যায় বঙ্গভবনে শপথ
আন্তর্জাতিক:
ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন পরিকল্পনা, বাধা চীন-রাশিয়া জ্বালানি ও আর্থিক সংকট নিরসনে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর ইন্দোনেশিয়ায় ভ্রমণে মিলবে ফ্রি অভ্যন্তরীণ ফ্লাইট: গারুডা ইন্দোনেশিয়ার বিশেষ উদ্যোগ প্রয়োজন হলে চিকিৎসার জন্য ইমরান খানকে বিদেশে পাঠানো হতে পারে: পাক সরকার ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ জাকারিয়া
     
             

কিশোরগঞ্জে  ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের কার্যালয় উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণ 

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন,কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি >>>  নীলফামারীর কিশোরগঞ্জে  নতুন বছরের নবদিগন্তের পদযাত্রায় ও সত্যের সন্ধানে  নির্ভীক কলম সৈনিকের বাতিঘর ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের কার্যালয় শুভ  উদ্বোধন  ও শীতার্তদের  মাঝে কম্বল  বিতরণ করা  হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি)  দুপুরে  উপজেলাস্থ  ইউনিয়ন পরিষদের সামনে  সংগঠনটির কার্যালয়  উদ্বোধন  ও কম্বল  বিতরণ করা হয়।  ফিতা কেটে উদ্বোধন  ও  ৩ বারের সাবেক  প্রধানমন্ত্রী  বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার  মৃত্যুর শোক পালনে এক মিনিট নিরাবতা ও আত্মার মাগফিরাত কামনা করে  দোয়া ও মোনাজাত শেষে  সংগঠনটির সভাপতি আব্দুর  রাজ্জাকের সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক  শাকিল ইসলামের সঞ্চালনায়  কম্বল  বিতরণে  উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট  এর উপ-শাখার  সভাপতি  ও  বিশিষ্ট সমাজসেবক  ওষুধ ব্যবসায়ী  রেজাউল আলম স্বপন, কিশোরগঞ্জ রিপোর্টার্স  ইউনিটির সভাপতি আব্দুল মান্নান, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ওয়াবদুর রহমান, উপজেলা রেড জুলাইয়ের আহবায়ক  মোতালেব হোসেন প্রমুখ।  এছাড়াও সংগঠনটির  সত্যের সন্ধানে নির্ভীক ও অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন এক ঝাঁক কলম সৈনিক উপস্থিত ছিলেন। এসময় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রেনেট বাবু  বলেন, কিশোরগঞ্জের  ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন একটি  নতুন প্রাণের সৃষ্টি করেছেন। এতদিন জেনেছি সাংবাদিকরা নেয়।  কিন্তু আজ  দেখতেছি  এ সংগঠনের সাংবাদিকরা  দুস্থ-অসহায় শীতার্তদের  মাঝে উষ্ণতা ছড়াতে  কম্বল বিতরণ করছেন। এজন্য  আমি সংগঠনের সাংবাদিকদের  অন্তরের অন্তরস্থল থেকে  ধন্যবাদ  ও সাধুবাদ  জানাই। আর ন্যূনতম উপহার হলেও  শীতার্তরা বোঝেন শীতের কত কষ্ট। এমন  একটি আয়োজন সমাজ ও দেশের জন্য অনেক কল্যানকর হবে।  তিনি আরো বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন, যা সাংবাদিক না হলে  দেশে ও বহির্বিশ্বে  অন্যায় ও অপকর্ম বেড়ে যেত। সাংবাদিক আছে বিধায় কেউ অন্যায় করতে পারে না।  আমি সাংবাদিকদের সাংবাদিক হিসেবে দেখতে চাই । পরিশেষে  তিনি  এ সংগঠনের  সাংবাদিকদের  উত্তরোত্তর কামনা করে অন্যায়ের বিরুদ্ধে অবিচল থাকারও আহ্বান জানান। অপর দিকে  ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, সংগঠনটি তরুন মেধাবী সাংবাদিকদের নিয়ে গঠিত। আমরা সবাই  বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সব খবর সবার মাঝে তুলে ধরতে চাই। তিনি আরো বলেন সকল শ্রেণী-পেশার মানুষের জন্য  সংগঠনের কার্যালয় উন্মুক্ত থাকবে। আপনারা আসবেন পেপার-পত্রিকা পড়বেন এবং কোন অন্যায়-অবিচারের শিকার হলে  যোগাযোগ করবেন। পারোতোপক্ষ সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে । জানা গেছে ৫ শতাধিক দুস্থ-অহায়দের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page