১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বাবার মৃত্যুশোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, তবে হারল ইন্টার মিয়ামি মার্কিন উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইউরোপের সঙ্গে বাণিজ্যের নতুন দিগন্ত: আর্কটিক সিল্ক রোড নিয়ে চীনের বড় পরিকল্পনা তুরস্ক সফরের সময় ট্রাম্পের গোপন বিমান বদলের নেপথ্যে ছিল ক্ষেপণাস্ত্র হামলার হুমকি পারমাণবিক হামলা হলে সব মার্কিন ঘাঁটি দখলের হুঁশিয়ারি ইরানের সামরিক কর্মকর্তার পুনরায় সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ইয়েমেন, সতর্কবার্তা জাতিসংঘের শিবপুরে ইমাম পরিষদের উদ্যোগে মা’দক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ত্রিশালের ইউএনওকে না পেয়ে ভোগান্তিতে সেবাপ্রার্থীরা অস্ট্রেলিয়ার মাটিতে ৬ উইকেট শিকারের রহস্য জানালেন হাসান মাহমুদ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে
আন্তর্জাতিক:
ইউরোপের সঙ্গে বাণিজ্যের নতুন দিগন্ত: আর্কটিক সিল্ক রোড নিয়ে চীনের বড় পরিকল্পনা তুরস্ক সফরের সময় ট্রাম্পের গোপন বিমান বদলের নেপথ্যে ছিল ক্ষেপণাস্ত্র হামলার হুমকি পারমাণবিক হামলা হলে সব মার্কিন ঘাঁটি দখলের হুঁশিয়ারি ইরানের সামরিক কর্মকর্তার পুনরায় সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ইয়েমেন, সতর্কবার্তা জাতিসংঘের যুক্তরাষ্ট্রে ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড পাইয়ে দেওয়ার চক্র ফাঁস, গ্রেপ্তার ১১ প্রেক্ষাপট: হরমুজ প্রণালি নিয়ে নতুন সমীকরণ: ইরানের শক্ত অবস্থান কি মেনে নিচ্ছে জিসিসি? দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইট: বিশ্বের স্বল্পতম দূরত্বের এ৩৫০ যাত্রা দীর্ঘমেয়াদি ঘাটতি সত্ত্বেও জুনে ইউক্রেনের সামরিক সহায়তায় বড় উল্লম্ফন ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাবের মুখে কঙ্গো: সতর্কবার্তা ডব্লিউএইচও’র তীব্র খরা ও দাবানলে বিপর্যস্ত ইউরোপের অর্থনীতি: জিডিপি হ্রাসের আশঙ্কা
     
             

মধুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২জন নিহত আহত ১

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি>>> টাঙ্গাইলের মধুপুরে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধু ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের সঙ্গে থাকা আরও একজন গুরুতর আহত হয়েছেন।রোববার (৪ জুন) সকাল সাড়ে ১১টার দিকে মধুপুর উপজেলার গারোবাজার- কাকরাইদ মহাসড়কের হাজীবাড়ী মোড় নামক স্থানে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।মধুপুর থানার (এসআই) মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতরা হলেন— ঘাটাইল উপজেলার টেপি কুশারিয়া এলাকায় মো. সুরুজ আলীর ছেলে ছাব্বির আলম (১৮), মো. রমজান আলীর ছেলে হামিদ (১৬)। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আনিসুর রহমানের ছেলে সাদিক(১৮)। হতাহতরা তিন বন্ধু ছিলেন। আহত সাদিককে স্থানীয়রা উদ্ধার করে পাশ্ববর্তী ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে ।এসআই মামুন জানান, মোটরসাইকেল যোগে তিনবন্ধু নেদুর বাজার থেকে গারোবাজার যাচ্ছিলেন। পথিমধ্যে তারা হাজীবাড়ী মোড় নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই বন্ধু মারা যায় এবং আহত হন আরেক বন্ধু।তিনি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে মধুপুর থানায় আনা হয়েছে। আহত সাদিককে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠিয়েছেন স্থানীয়রা। মরদেহের সুরতহাল করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page