৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ার সাংবাদিকদের র‍্যালিতে মুক্ত গণমাধ্যম দিবস পালন। ❝তারাগঞ্জে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত❞ মৃত্যুর ৯৭ বছর পর বাঁশখালীর ডিপুটি শাহ্ বদিউল আলম মরনোত্তর সম্মাননা পেলেন চট্টগ্রামে একীভূত ৫ ব্যাংকের শাখায় তালা, আমানতকারীদের বিক্ষোভ মানবকল্যাণে নিবেদিত প্রাণ লায়ন মোঃ গনি মিয়া বাবুলের জন্মদিন ৬ মে পেটে ১৯ হাজার ইয়াবা সাতকানিয়ায় ৪ রোহিঙ্গা আটক। উখিয়ায় র‌্যাবের মাদকবিরোধী অভিযান, ৫০ হাজার ইয়াবা উদ্ধার। রাউজানের বাবলু হত্যা মামলার পলাতক আসামি টিপু কুমিল্লা থেকে গ্রেফতার সুনামগঞ্জ পৌর শহরে ড্রেনেজ ব্যবস্থা নাগরিক দুর্ভোগের কারণ ময়লা আবর্জনায় অকার্যকর পানি নিষ্কাশ। পটুয়াখালীতে ১২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার।
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

বাঁশখালীতে বেপরোয়া চোরচক্র: বিধবা নারীর ঘরসহ ৩ দোকানে দুঃসাহসিক চুরি, আটক ১

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনিছুর রহমান,নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা এলাকায় একদিনে চোরচক্রের ব্যাপক তাণ্ডব চালিয়েছে । গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ২০২৫ ইং তারিখ দিবাগত রাতে দক্ষিণ জলদী (পুরাতন বাজার) এলাকায় এক অসহায় বিধবা নারীর বসতঘরে সিঁধ কেটে চুরির পাশাপাশি তিনটি দোকানের মালামাল লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।এ ঘটনায় ভুক্তভোগী আয়েশা বেগম বাদী হয়ে বাঁশখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন।মামলার এজাহার সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৩টার দিকে দক্ষিণ জলদী এলাকার আয়েশা বেগমের (৪০) বাঁশের বেড়া দেওয়া ঘরে বেড়া কেটে ভেতরে ঢোকে একদল চিহ্নিত দুষ্কৃতকারী। চোরচক্র ঘরের শো-কেস ভেঙে নগদ ২ লক্ষ ১৩ হাজার টাকা, প্রায় ১ লক্ষ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার এবং মোবাইল ফোনসহ কয়েক লক্ষ টাকার মালামাল লুট করে।লুটপাটের একপর্যায়ে ১নং আসামি বাদীর বিছানায় থাকা অন্য একটি মোবাইল ফোন নিতে গেলে আয়েশা বেগম সাহসিকতার সাথে চোরকে ঝাপটে ধরেন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে নুরুল আমিন (২৫) নামের একজনকে হাতেনাতে পাকড়াও করে পুলিশে সোপর্দ করে। তবে সহযোগীরা মালামাল নিয়ে পালিয়ে যায়।একই রাতে চোরচক্রের দল দক্ষিণ জলদী বাজারের তিনটি দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। চোরেরা দোকানগুলো থেকে মূল্যবান মালামাল ও ক্যাশ থেকে টাকা লুট করে নিয়ে যায়। সকালে দোকানের মালিকরা এসে চুরির বিষয়টি টের পেলে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এলাকাবাসীর অভিযোগ, একই রাতে ঘর এবং দোকান মিলিয়ে এত বড় চুরির ঘটনা আইনশৃঙ্খলার অবনতিরই বহিঃপ্রকাশ।আদালতে দায়ের করা মামলায় নুরুল আমিন ছাড়াও আব্দুল গফুর (৩৫), মো. বেলাল (২৮), আনোয়ার (২৮), ও জমির হোসেনসহ (২৯) বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। ভুক্তভোগী আয়েশা বেগম অভিযোগ করেন, চুরির পর থেকে আসামিরা তাকে বসতঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারার হুমকি দিচ্ছে, যার ফলে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী ও ব্যবসায়ীরা একজোট হয়েছেন। স্থানীয় সচেতন মহলের দাবি, এলাকায় মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় চুরির ঘটনাও বৃদ্ধি পেয়েছে। আসামিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এলাকাকে চোর-ডাকাত ও মাদক মুক্ত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন তারা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page