১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। কিশোরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ফরিদপুরের নগরকান্দায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাটখিলে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান অ্যাডভোকেট আবু হানিফের বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহেশখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

কিশোরগঞ্জে জেঁকে বসেছে শীত:জনদুর্ভোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন, কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি >>>  নীলফামারীর কিশোরগঞ্জে গেল কয়েক দিন ধরে ঘন কুয়াশা আর উত্তর-পশ্চিম থেকে হিড় হিড় করে ধেয়ে আসা হিমের বাতাসে বেড়েছে শীতের প্রকোপ। রাতভর পত্রপল্লব ও ঘরের চালে রিমঝিম বৃষ্টির মত ঝড়ছে শিশির কনা।এতে প্রকৃতি ভিজে একাকার হয়ে যাচ্ছে।রাত থেকে দিনের বেশিভাগ সময় ঘনকুয়াশার চাদরে মোড়ানো থাকছে সড়ক ও বিস্তৃর্ণ জনপদ। এতে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। জেঁকে বসা হাড় কাঁপানো শীতের প্রকোপে সবচেয়ে বেশি কাহিল হয়ে পড়েছে শিশু-বৃদ্ধরা। সেই সাথে ভোগান্তিতে পড়ছেন খেটে খাওয়া শ্রমওজীবি মানুষ। ঠিকভাবে কাজে যোগ দিতে না পারায় তাদের রুটি রুজিতে টান পড়েছে। শীতজনিত কারণে ছড়িয়ে পড়েছে নিউমোনিয়া, সর্দিকাশি, জ্বর, শ্বাসকষ্ট, পাতলাখানাসহ নানা মৌসুমি রোগ। এসব রোগে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছে। হাসপাতাল কতৃপক্ষ এসব রোগের যথাযথ চিকিৎসা সেবা দিচ্ছেন। রাতের হিমেল বাতাস, কনকনে শীতলতা, উষ্ণতার মোটা শীত বস্ত্রের অভাব- সব মিলিয়ে শীতার্ত এতিমখানার এতিম শিশু শিক্ষার্থী, জীর্ণ পল্লীসহ আরো অনেক স্বল্প আয়ের মানুষ এক নির্মম কষ্টে দিনাতিপাত করছেন। অনেকে খড়কুটোয় আগুন জ্বালিয়ে বাড়ির উঠোনে, রাস্তার পাশে শীত নিবারণের চেষ্টা করছেন। এ যেন চিরায়িত গ্রামবাংলার এক প্রতিচ্ছবি।এদিকে ঘনকুয়াশার কারণে সকাল বেলা গ্রামীণ মেঠোপথ ও শহরের রাস্তাগুলোতে ভারি থেকে হালকা যানবাহনগুলো হেড লাইট জ্বালিয়ে ধীরগতিতে চলা চল করছে। বেলা গড়িয়ে সূর্য কিছুটা আলো ছড়ালেও তেমন উত্তাপ নেই। কৃষি জীবি মানুষ বলছেন ঘন কুয়াশা,শীতল বাতাস আর কনকনে ঠান্ডায় মাঠে ফসল বুনন করতে পারছেননা। অপর দিকে শ্রমওজীবি মানুষ জানান কাহিল করা শীত-কুয়াশায় মাঠে কাজ করতে পারছেনা।কাজ করতে গেলে হাত-পা অবস হয়ে যাচ্ছে। অটো ও ভ্যান চালকরা বলছেন, হাড়কাঁপানো ঠাণ্ডায় গাড়ি নিয়ে সড়কে নামলে হাত-পা জড়োসরো হয়ে যাচ্ছে। তেমন যাত্রীও মিলছেনা। এতে আয় রোজগারও কমেছে। তার পরও পেঠের দায়ে শীতকে উপেক্ষা করে সড়কে গাড়ি চালাতে হচ্ছে। স্থানীয় হতদরিদ্র পরিবারের শীতার্ত প্রবীণরা বলছেন, আয়-রোজগার না থাকায় মোটা কাপড় কেনার সামর্থ না থাকায় তাদের কষ্ট বেড়েছে। রাতের ঘুমেও মিলছেনা তেমন স্বস্তি। দিনেও তারা ঘর থেকে বের হচ্ছেনা। সব মিলে তাদের জীব যাত্রাকে ভোগীয়ে তুলেছে। প্রাণিকুলও কাহিল করা শীতে জবুথবু হয়ে পড়েছে।উপজেলায় আবহাওয়া অধিদপ্তর না থাকায় শীতের তাপমাত্রার পারদ জানা সম্ভব হয়নি। জনদুর্ভোগ লাঘবে সরকারি-বেসরকারি ও সামাজিক সংগঠনগুলোকে দ্রুত শীতবস্ত্র বিতরণসহ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page