২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে ভোলা: রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত তাহিরপুরে পানিতে পড়ে নিখোঁজ মানসিক প্রতিবন্ধীর ব্যক্তির ২০ ঘণ্টা পর লাশ উদ্ধার। সখিপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চিকিৎসা অনুদান প্রদান বিদ্যুৎবিভ্রাটে চমেক হাসপাতাল, রোগীদের চরম ভোগান্তি রাওয়ালপিন্ডিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও গৃহকর্মী আটক, শ্বশুর পলাতক ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় আঙুরের চারা গাছ উৎপাদনে সফল জুয়েল রানা মহেশখালীতে পুলিশের অভিযানে অস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার রাঙ্গুনিয়ায় ১২ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, ২ ঘণ্টায় আসামি গ্রেপ্তার___ সুনামগঞ্জে ৪,৫০০ গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন: বন বিভাগের সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ফিফার কঠোর শাস্তি: ১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, জরিমানার মুখে আর্জেন্টিনা
আন্তর্জাতিক:
রাওয়ালপিন্ডিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও গৃহকর্মী আটক, শ্বশুর পলাতক কাতারের কাছে ৪.৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল কাতার এয়ারওয়েজ শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার জরিমানা দেবে টিকটক ইরানের ওপর ইইউর নিষেধাজ্ঞায় যোগ দেবে না জর্জিয়া: জাতীয় স্বার্থকেই প্রাধান্য হরমুজ প্রণালিতে অনলাইন নিরাপত্তা ঘটনায় বন্ধের আহ্বান কাতারের পররাষ্ট্রমন্ত্রীর ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক
     
             

রাঙ্গাবালীতে আওয়ামী লীগ নেতার উপস্থিতিতে বিএনপির উঠান বৈঠক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বিতর্ক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী >>> পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় স্থানীয় রাজনীতিতে চরম অস্বস্তিকর ও বিস্ময়কর এক ঘটনার জন্ম দিয়েছে বিএনপির উঠান বৈঠকে আওয়ামী লীগ নেতার প্রকাশ্য উপস্থিতি। আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা মোঃ নুরুল আমিন—সাবেক ইউপি সদস্য ও বড় বাইশদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে সঙ্গে নিয়ে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হওয়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র বিতর্ক, জল্পনা ও প্রশ্নের ঝড়। জানা গেছে, রাঙ্গাবালী উপজেলার বড় বাইশদিয়া ইউনিয়নের চর হলিম বাজার এলাকায় সম্প্রতি আয়োজিত বিএনপির একটি উঠান বৈঠকে দলটির নেতাকর্মীদের পাশাপাশি প্রকাশ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিন। একই মঞ্চে ভিন্ন রাজনৈতিক আদর্শের নেতাদের পাশাপাশি বসে আলোচনা করার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা যায়, দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দুই দলের নেতারা একই মঞ্চে নির্বিকারভাবে অবস্থান করছেন। রাঙ্গাবালীর রাজনৈতিক বাস্তবতায় এমন দৃশ্য বিরল হওয়ায় সাধারণ মানুষের মধ্যে কৌতূহলের পাশাপাশি ক্ষোভ ও সন্দেহও তৈরি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন—এটি কি নিছক সৌজন্য, নাকি নেপথ্যে রয়েছে ভিন্ন কোনো রাজনৈতিক সমীকরণ?স্থানীয়দের একাংশের মতে, এ ধরনের ঘটনা তৃণমূল পর্যায়ে দলীয় অবস্থান, আদর্শ ও শৃঙ্খলা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে। আবার অনেকে মনে করছেন, এমন প্রকাশ্য সহাবস্থান ভবিষ্যতে রাঙ্গাবালীর রাজনীতিতে নতুন ও জটিল মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট রাজনৈতিক মহলে রহস্যজনক নীরবতা লক্ষ্য করা গেছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা থেমে নেই। বরং এই উঠান বৈঠক ঘিরে রাঙ্গাবালীর রাজনীতি এখন উত্তপ্ত আলোচনার কেন্দ্রে অবস্থান করছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page