২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে ভোলা: রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত তাহিরপুরে পানিতে পড়ে নিখোঁজ মানসিক প্রতিবন্ধীর ব্যক্তির ২০ ঘণ্টা পর লাশ উদ্ধার। সখিপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চিকিৎসা অনুদান প্রদান বিদ্যুৎবিভ্রাটে চমেক হাসপাতাল, রোগীদের চরম ভোগান্তি রাওয়ালপিন্ডিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও গৃহকর্মী আটক, শ্বশুর পলাতক ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় আঙুরের চারা গাছ উৎপাদনে সফল জুয়েল রানা মহেশখালীতে পুলিশের অভিযানে অস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার রাঙ্গুনিয়ায় ১২ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, ২ ঘণ্টায় আসামি গ্রেপ্তার___ সুনামগঞ্জে ৪,৫০০ গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন: বন বিভাগের সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ফিফার কঠোর শাস্তি: ১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, জরিমানার মুখে আর্জেন্টিনা
আন্তর্জাতিক:
রাওয়ালপিন্ডিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও গৃহকর্মী আটক, শ্বশুর পলাতক কাতারের কাছে ৪.৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল কাতার এয়ারওয়েজ শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার জরিমানা দেবে টিকটক ইরানের ওপর ইইউর নিষেধাজ্ঞায় যোগ দেবে না জর্জিয়া: জাতীয় স্বার্থকেই প্রাধান্য হরমুজ প্রণালিতে অনলাইন নিরাপত্তা ঘটনায় বন্ধের আহ্বান কাতারের পররাষ্ট্রমন্ত্রীর ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক
     
             

সুনামগঞ্জে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির খুনীদের গ্রেফতারের দাবিতে পৃথক মিছিল ও সমাবেশ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি >>> রাজধানীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে পৃথক পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ ও ছাত্র শক্তি।শুক্রবার বাদ জুম্মা শহরের আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) এলাকায় এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, জুলাই বিপ্লবের অন্যতম যোদ্ধা ও সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক, জেলা এনসিপি আহ্বায়ক উসমান গণী, ফয়সল আহমেদ এবং যুগ্ম আহ্বায়ক শাহীন আলম।এর কিছুক্ষণ পরেই শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ছাত্র জমিয়তের পক্ষে ট্রাফিক পয়েন্টে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, জেলা ছাত্র জমিয়ত নেতা তোহা হোসাইন, হাফিজ হেলাল আহমেদ, ইয়াহিয়া ও রিয়াজ উদ্দিন। এছাড়াও সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতা আব্দুল্লাহ গাজী নগরী, পৌর জমিয়ত নেতা আসাদ আহমেদ এবং সদর উপজেলা যুব জমিয়ত নেতা নাছির উজ্জামান প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরাও এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।বিক্ষোভ মিছিলে বক্তারা শহীদ ওসমান হাদি হত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ২০২৪ শের জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে দেশপ্রেমিক ও সাহসী কণ্ঠস্বরদের স্তব্ধ করে দিতেই পরিকল্পিতভাবে এই হত্যাকান্ড ঘটানো হয়েছে। বক্তারা অবিলম্বে এই হত্যাকান্ডের সাথে জড়িত ভারতে পালিয়ে থাকা সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে এনে ফাঁিসর রায় কার্যকরের দাবি জানান। এবং ভারতের আধিপত্যবাদ বিস্তারের যেকোন অপচেষ্টা প্রতিহত করা এবং ভারতীয় সকল ধরনের পণ্য বজর্েেনর আহবান জানান। অন্যথায় ছাত্রসমাজ রাজপথে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page