১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। কিশোরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ফরিদপুরের নগরকান্দায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাটখিলে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান অ্যাডভোকেট আবু হানিফের বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহেশখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন পটিয়ায় জগন্নাথ ধামের পূজা মন্ডপে মা দূর্গার মুখ ২০ফুট উপরে।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

পরিবেশ রক্ষায় কঠোর আইন প্রণয়নের দাবি চসিক মেয়রের

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী,চট্টগ্রাম >>> চট্টগ্রামের পরিবেশ সুরক্ষা ও সবুজায়ন কর্মকাণ্ড আরও গতিশীল করতে কঠোর পরিবেশ আইন প্রণয়নের দাবি জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘ক্লিন-গ্রিন চট্টগ্রাম গড়তে নগরীতে ১০ লাখ গাছ রোপণ কার্যক্রম চলছে। পরিবেশ রক্ষায় কঠোর আইন না হলে সবুজ উদ্যোগ টিকিয়ে রাখা কঠিন হবে।’’ গতকাল (১১ ডিসেম্বর) বৃহস্পতিবার নগরীর রেডিসন ব্লু হোটেলের সামনে চসিকের শীতকালীন বৃক্ষ পরিচর্যা কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।মেয়র জানান, নগরীর বিভিন্ন সড়ক, মিডআইল্যান্ড ও খালি স্থানে গাছ লাগানো এবং পুরোনো গাছের পরিচর্যার কাজ চলছে। চসিকের নিজস্ব অর্থায়নের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনও সবুজায়ন কার্যক্রমে যুক্ত রয়েছে।ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম পাহাড়ি ভূপ্রকৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের শহর। দ্রুত নগরায়নের ফলে এখানকার পরিবেশ ঝুঁকির মুখে পড়ছে। তিনি বলেন, ‘গাছ কেবল সৌন্দর্য নয়,- তা ভূমি ক্ষয়রোধ, বন্যা ও ভূমিধস প্রতিরোধ, জলবায়ু নিয়ন্ত্রন, তাপমাত্রা হ্রাস, বায়ুদূষন কমানোসহ নগরবাসীর জিবনযাত্রা স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে নগরীর আশপাশের বনভূমি ও সবুজ অঞ্চলগুলো রক্ষা করা, নদী ও সমুদ্রের তীরবর্তী এলাকায় গাছ রোপণ করা—এসব উদ্যোগ চট্টগ্রামের পরিবেশ ও বাসযোগ্যতা উন্নত করতে সহায়তা করবে। তাই নগরীর প্রতিটি ওয়ার্ডকে সবুজায়নের মাধ্যমে বাসযোগ্য করে তুলতে আমরা কাজ করছি।’এ সময় উপস্থিত ছিলেন চসিকের সহকারী প্রকৌশলী ইমরান হোছাইন খোকা, বস্তি উন্নয়ন কর্মকর্তা মঈনুল হোসেন আলী জয়, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা প্রমুখ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page