২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে ভোলা: রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত তাহিরপুরে পানিতে পড়ে নিখোঁজ মানসিক প্রতিবন্ধীর ব্যক্তির ২০ ঘণ্টা পর লাশ উদ্ধার। সখিপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চিকিৎসা অনুদান প্রদান বিদ্যুৎবিভ্রাটে চমেক হাসপাতাল, রোগীদের চরম ভোগান্তি রাওয়ালপিন্ডিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও গৃহকর্মী আটক, শ্বশুর পলাতক ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় আঙুরের চারা গাছ উৎপাদনে সফল জুয়েল রানা মহেশখালীতে পুলিশের অভিযানে অস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার রাঙ্গুনিয়ায় ১২ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, ২ ঘণ্টায় আসামি গ্রেপ্তার___ সুনামগঞ্জে ৪,৫০০ গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন: বন বিভাগের সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ফিফার কঠোর শাস্তি: ১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, জরিমানার মুখে আর্জেন্টিনা
আন্তর্জাতিক:
রাওয়ালপিন্ডিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও গৃহকর্মী আটক, শ্বশুর পলাতক কাতারের কাছে ৪.৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল কাতার এয়ারওয়েজ শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার জরিমানা দেবে টিকটক ইরানের ওপর ইইউর নিষেধাজ্ঞায় যোগ দেবে না জর্জিয়া: জাতীয় স্বার্থকেই প্রাধান্য হরমুজ প্রণালিতে অনলাইন নিরাপত্তা ঘটনায় বন্ধের আহ্বান কাতারের পররাষ্ট্রমন্ত্রীর ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক
     
             

চাটখিলে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃ চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি >>> ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর চাটখিলে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস–২০২৫ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকালে উপজেলা চত্বরে পতাকা উত্তোলন ও মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।চাটখিল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী ফরহাদের সঞ্চালনায় এবং সভাপতি দিদার উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান।অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাটখিল পৌরসভা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র মোস্তফা কামাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসাইন, পুলিশ কর্মকর্তা মুসলিম, চাটখিল পৌরসভা বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ, চাটখিল উপজেলা জামায়াতের সেক্রেটারী নূর হোসাইন রিয়াজ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আনিস আহমেদ হানিফ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদ, জাতীয় নাগরিক পার্টির সদস্য বিএম মেহেদী, স্বেচ্ছাসেবী ফজলে রাব্বী আবিদ প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মিজানুর রহমান বলেন, “সমাজের অসঙ্গতিগুলোও এক ধরণের দুর্নীতি। মজুদদারি, কালোবাজারি, সিন্ডিকেট করে দাম বাড়ানোও দুর্নীতি। সমাজের যারা ব্যক্তিগত জীবনে সততা ও নৈতিকতা ধরে রাখতে পেরেছেন, তারা দুর্নীতিতে জড়াননি। সচেতনতা বৃদ্ধি পেলে সমাজে দুর্নীতি আরও কমে আসবে।”বক্তারা বলেন, “দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির অন্যতম প্রধান বাধা। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে নতুন সচেতন মহলকে এগিয়ে আসতে হবে। গণসচেতনতা ও নৈতিকতার চর্চার মাধ্যমেই একটি দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।”অনুষ্ঠানে দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page