২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে ভোলা: রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত তাহিরপুরে পানিতে পড়ে নিখোঁজ মানসিক প্রতিবন্ধীর ব্যক্তির ২০ ঘণ্টা পর লাশ উদ্ধার। সখিপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চিকিৎসা অনুদান প্রদান বিদ্যুৎবিভ্রাটে চমেক হাসপাতাল, রোগীদের চরম ভোগান্তি রাওয়ালপিন্ডিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও গৃহকর্মী আটক, শ্বশুর পলাতক ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় আঙুরের চারা গাছ উৎপাদনে সফল জুয়েল রানা মহেশখালীতে পুলিশের অভিযানে অস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার রাঙ্গুনিয়ায় ১২ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, ২ ঘণ্টায় আসামি গ্রেপ্তার___ সুনামগঞ্জে ৪,৫০০ গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন: বন বিভাগের সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ফিফার কঠোর শাস্তি: ১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, জরিমানার মুখে আর্জেন্টিনা
আন্তর্জাতিক:
রাওয়ালপিন্ডিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও গৃহকর্মী আটক, শ্বশুর পলাতক কাতারের কাছে ৪.৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল কাতার এয়ারওয়েজ শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার জরিমানা দেবে টিকটক ইরানের ওপর ইইউর নিষেধাজ্ঞায় যোগ দেবে না জর্জিয়া: জাতীয় স্বার্থকেই প্রাধান্য হরমুজ প্রণালিতে অনলাইন নিরাপত্তা ঘটনায় বন্ধের আহ্বান কাতারের পররাষ্ট্রমন্ত্রীর ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক
     
             

চট্টগ্রাম বন্দরে প্রতিদিন কোটি কোটি টাকার চাঁদাবাজি হয়: শ্রম উপদেষ্টা 

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী >>> চট্টগ্রাম বন্দরের বিভিন্ন স্থানে প্রতিনিয়ত চাঁদাবাজি চলছে এবং প্রতিদিন সেখানে প্রায় দুই থেকে আড়াই কোটি টাকা অবৈধভাবে আদায় করা হয় বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন। সোমবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বছরের অর্জন ও সাফল্য তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।বন্দর–ইস্যুতে রিট ও হাইকোর্টের বিভক্ত রায় প্রসঙ্গেঃ চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানিকে পরিচালনার জন্য চুক্তি–সম্পর্কিত প্রক্রিয়া নিয়ে দায়ের করা রিটের সাম্প্রতিক বিভক্ত রায় প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন—“আমার মনে হয়, যারা বিষয়টি নিয়ে আলোচনা করছেন তারা নতুন বেঞ্চে যাবেন অথবা প্রধান বিচারপতির শরণাপন্ন হবেন। আমি রায়ের বিরুদ্ধে বা পক্ষে কিছু বলছি না।”তিনি জানান, বিশ্বের অনেক বড় বন্দরে ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ হয়েছে এবং বাংলাদেশের বন্দরেও ব্যাপক বিনিয়োগের প্রয়োজন রয়েছে।বন্দরের প্রতিটি জায়গায় চাঁদাবাজি চলছেঃ চট্টগ্রাম বন্দরে অবৈধ অর্থ উঠার প্রসঙ্গে ড. সাখাওয়াত বলেন—“আপনারা পত্রিকায় অনেক কিছু লেখেন, কিন্তু কখনো জানতে চান না—চট্টগ্রাম বন্দর থেকে প্রতিদিন কত অবৈধ টাকা ওঠে। ন্যূনতম দুই থেকে আড়াই কোটি টাকা প্রতিদিন ওঠে। ভেতরে ট্রাক দিনের পর দিন দাঁড়িয়ে থাকে, যেখানে তা থাকার কথা নয়—কারণ কেউ না কেউ চাঁদা নিচ্ছে।”তিনি আরও অভিযোগ করেন যে, বন্দর এলাকার ভেতরে যেমন চাঁদা নেওয়া হয়, বাইরে বের হওয়ার পরও ট্রাক–চালকদের চাঁদা দিতে হয়।চাঁদাবাজি বন্ধ হয়েছে কি? অবৈধ অর্থ আদায় কমাতে পেরেছেন কি না—এ প্রশ্নে উপদেষ্টা বলেন, “অনেক কমেছে।”তবে পুরোপুরি বন্ধ হয়েছে কি না জানতে চাইলে পাল্টা জবাবে বলেন—“বাংলাদেশে পুরোটা কমানো কি সম্ভব?”বন্দর পরিচালনায় গতি বেড়েছেঃ চট্টগ্রাম বন্দরের পূর্ববর্তী পরিস্থিতির প্রসঙ্গে তিনি বলেন, অতীতে চট্টগ্রামের যিনি মেয়র ছিলেন তিনি ‘মেয়র কম, বন্দর রক্ষক বেশি-এমন মন্তব্য করে উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বন্দরটা সোনার ডিম পাড়া মুরগির মতো। তাড়াতাড়ি জবাই করে সব ডিম বের করে ফেলো! “আগে বলা হয়েছিল, অমুক ব্যক্তি থাকলে বন্দর বন্ধ হয়ে যাবে। পরে আলোচনা করে ৫% কমাতে হলেও রাজি হয়েছিলাম। এখন দেখুন—আগে যেখানে দিনের পর দিন লাগত, এখন এক দিন বা দেড় দিনের মধ্যেই কাজ শেষ হচ্ছে।”ব্যবসায়ীদের প্রতিক্রিয়া উল্লেখ করে তিনি বলেন,“আমার সঙ্গে দেখা হওয়া শতভাগ ব্যবসায়ীই বলেছেন—স্যার, ভালো কাজ করেছেন।”এনসিটি চুক্তি রিটে বিভক্ত রায়ঃ উল্লেখ্য, এনসিটি পরিচালনার চুক্তিকে ঘিরে করা রিট আবেদনে গত ৪ ডিসেম্বর হাইকোর্টের দ্বৈত বেঞ্চ বিভক্ত রায় দেয়। জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজীব চুক্তি–সম্পর্কিত প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করেন। অপর বিচারপতি ফাতেমা আনোয়ার রিট আবেদন খারিজ করে দেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page