১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা কেন্দ্রীয় যুবদল নেতা জাহিদ হাসান বাবুর সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া কামনা প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে পরিচ্ছন্নতা অভিযানে প্রশাসন ও পুলিশ পটিয়া আ,লীগ নেতা পারভেজ গ্রেপ্তার। কেন লা লিগার উদ্বোধনী রাউন্ডে নেই বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ? দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনে বিপুল ব্যয়, এআইএফএফ-এর কড়া সমালোচনা করলেন বাইচুং ভুটিয়া মহেশখালীর দুই টার্মিনাল থেকেই চালু এলএনজি সরবরাহ, গ্রিডে বাড়ছে জোগান রাঙ্গুনিয়ায় খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু________ গ্রীষ্মের দাবদাহে কাতারে জনপ্রিয় হয়ে উঠছে সামুদ্রিক ভ্রমণ ও ওয়াটার স্পোর্টস
আন্তর্জাতিক:
ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান গত দুই দশকে ১৬টি আন্তর্জাতিক রুট বন্ধ করল ক্যাথে প্যাসিফিক ফ্লোরিডায় রাশিদা তালিবের নির্বাচনী সমাবেশ বাতিল, নেপথ্যে ইহুদিবিদ্বেষের অভিযোগ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জেসন আরডের প্রয়াণ: বিতর্ক ও শোকের ছায়া হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান ইরানের, কঠোর হুঁশিয়ারি তেহরানের ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: নিহত ২ ইরানের আকাশসীমায় মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
     
             

লোহাগড়ায় গ্রাম পুলিশ খুনের প্রধান আসামি ৫দিন পর গ্রেফতার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা প্রতিনিধি: নড়াইল>>>

নড়াইলের লোহাগড়ায় গ্রাম পুলিশকে হত্যার ঘটনায় প্রধান আসামিসহ ২ জনকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।গত ২৮ মে রাতে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের পূর্ব পাড়ার মৃত বদির শেখের ছেলে বকুল শেখ নামে গ্রাম পুলিশ সন্ত্রাসীদের হাতে নিসংস ভাবে খুন হয়। তিনি দিঘোলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে ( কুমড়ী গ্রামের) গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় ৩০ মে নিহতের ছেলে রমজান শেখ বাদী হয়ে ৭ জনকে আসামী করে লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।ঘটনার রাতেই নড়াইলের পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন ঘটনাস্থল পরিদর্শন করে হত্যার প্রকৃত রহস্য উদঘাটন ও দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করতে জেলার একাধিক পুলিশ টিমকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। মামলার পর এজাহার নামীয় ২ নং আসামী রুবেল শেখকে (৩৪) আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে গোপালগঞ্জ জেলায় অভিযান চালিয়ে ১লা জুন দিবাগত রাতে মামলার প্রধান আসামী আজমল কটা ওরফে জাহিদ কটাকে (৩২) গ্রেফতার করতে সক্ষম হন। আজমল কটার তথ্যমতে হত্যায় ব্যবহৃত ধারালো ছোরা উদ্ধার করেন লোহাগড়া থানা পুলিশ।উল্লেখ্য,খুনি আজমল কটার নামে নড়াইল,লোহাগড়া ও নড়াগাতি থানায় একাধিক চুরি, দস্যুতা ও ডাকাতি মামলা রয়েছে। তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক নড়াইলের আমাতুল মোর্শেদের আদালতে বকুল হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন বলে শনিবার (৩ জুন) সকাল ১১ টায় প্রেসব্রিফিংয়ের মাধ্যমে জানান নড়াইলের পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন।জানা যায়, গ্রাম পুলিশ বকুল শেখ ও আসামিদের মাঝে দীর্ঘদিন ধরে নারী ঘটিত, জমিজমা ও আসামী গ্রেফতারে পুলিশকে সহায়তা করা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্ধ চলে আসছিল। তারই জের ধরে গত ২৮ মে রাতে এলাকার মতিয়ারের চায়ের দোকান থেকে ফেরার পথে গোলাপ খাঁর মাছের ঘেরের কাছে নির্জন স্থানে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page