৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কিশোরগঞ্জে বর্ণাঢ্য  আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত  বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু চট্টগ্রাম বোর্ডে ইংরেজি প্রথম পত্রে অনুপস্থিত ২১১২ শিক্ষার্থী, বহিষ্কার ৩ চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, নেইমারকে নিয়ে শেষ স্ট্যাটাস ভাইরাল টানা বৃষ্ঠিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং কোম্পানীগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষকরা একেকজন জাতির দায়িত্ব পালনকারী একজন নেতা- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী- আযম খান রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মদ জব্দ পৃথিবীর ৭০ দেশের প্রতিনিধি’র উপস্থিতি, কোন উম্মতের জন্য পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ জানাযা অনুষ্ঠান তেহরানে। মহেশখালীতে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে গ্রাম পুলিশকে পুরস্কৃত করলেন ওসি
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

চট্টগ্রামের সাবেক কাউন্সিলর দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী,চট্টগ্রাম >>> জ্ঞাত আয়–বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিম ও তার স্ত্রী তাছলিমা বেগমের বিরুদ্ধে আলাদাভাবে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (৭ ডিসেম্বর) দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মুসাব্বির আহমেদ এ দুটি মামলা দায়ের করেন।দুদক সূত্র জানায়, তাছলিমা বেগম সম্পদ বিবরণীতে মোট ১ কোটি ৮৮ লাখ ৭২ হাজার ১৯০ টাকার সম্পদের তথ্য দেন। তদন্তে পাওয়া যায়, তার প্রকৃত সম্পদের পরিমাণ ২ কোটি ১ লাখ ৫৭ হাজার ২০ টাকা—যা ঘোষিত সম্পদের তুলনায় ১২ লাখ ৮৪ হাজার ৮৩০ টাকা বেশি। এছাড়া তার বৈধ আয় ৯৫ লাখ ১৯ হাজার ৫৫৪ টাকা হলেও ব্যয় বাদে নেট সঞ্চয় দাঁড়ায় মাত্র ৩৮ লাখ ২১ হাজার ৯৮৮ টাকা। ফলে জ্ঞাত আয়ের উৎসের বাইরে ১ কোটি ৬৩ লাখ ৩৫ হাজার ৩২ টাকার সম্পদের উৎস মেলেনি। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়।অপরদিকে সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিম সম্পদ বিবরণীতে ৯ কোটি ২৫ লাখ ৩৪ হাজার ৫০৭ টাকার সম্পদের কথা উল্লেখ করেন। তবে দুদকের যাচাই-বাছাইয়ে তার প্রকৃত সম্পদ পাওয়া যায় ৯ কোটি ৫৪ লাখ ১৭ হাজার ১৯২ টাকা। তিনি ঋণ দেখিয়েছেন ৩ কোটি ৮৪ লাখ ৪৫ হাজার ৫০৭ টাকা, কিন্তু দুদক গ্রহণযোগ্য ঋণ পেয়েছে মাত্র ১ কোটি ৯৮ লাখ ৫০ হাজার ৮১৭ টাকা। ফলে তার প্রকৃত নিট সম্পদ দাঁড়ায় ৭ কোটি ৫৫ লাখ ৬৬ হাজার ৩৭৫ টাকা—যা ঘোষিত সম্পদের চেয়ে ২ কোটি ১৪ লাখ ৭৭ হাজার ৩৭৫ টাকা বেশি।দুদক জানায়, জহুরুল আলম জসিমের বৈধ আয় পাওয়া গেছে ৪ কোটি ৩৭ লাখ ২ হাজার ৪৮৫ টাকা। কিন্তু নিট সম্পদ পাওয়া যায় ৭ কোটি ৫৫ লাখ ৬৬ হাজার ৩৭৫ টাকা। এতে জ্ঞাত আয়ের তুলনায় অতিরিক্ত সম্পদ দাঁড়ায় ৩ কোটি ১৮ লাখ ৬৩ হাজার ৮৯২ টাকা। তাকে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় অভিযুক্ত করা হয়েছে।দুদক সূত্র আরও জানায়, তাছলিমা বেগম ব্যবসায়ী এবং তার নামে একক মালিকানাধীন প্রতিষ্ঠানের পাশাপাশি ‘আরিবাহ ডেইরি অ্যান্ড ফুডস’-এর ৫০ শতাংশ মালিকানা রয়েছে। একই প্রতিষ্ঠানে জহুরুল আলম জসিমেরও ৫০ শতাংশ মালিকানা রয়েছে। এছাড়া তিনি ‘জেড এন্টারপ্রাইজ’ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান পরিচালনা করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

কিশোরগঞ্জে বর্ণাঢ্য  আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত 
বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু
চট্টগ্রাম বোর্ডে ইংরেজি প্রথম পত্রে অনুপস্থিত ২১১২ শিক্ষার্থী, বহিষ্কার ৩
চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, নেইমারকে নিয়ে শেষ স্ট্যাটাস ভাইরাল
টানা বৃষ্ঠিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং
কোম্পানীগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
প্রাথমিক শিক্ষকরা একেকজন জাতির দায়িত্ব পালনকারী একজন নেতা- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী- আযম খান
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মদ জব্দ

You cannot copy content of this page