১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। কিশোরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ফরিদপুরের নগরকান্দায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাটখিলে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান অ্যাডভোকেট আবু হানিফের বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

রাজশাহীতে জুলাই যোদ্ধা পরিচয়ে সাংবাদিকদের তালাবদ্ধ করার হুমকি দিলেন এনসিপি নেতা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,প্রতিনিধি >>> রাজশাহীতে জুলাই যোদ্ধা পরিচয়ে সংবাদ সম্মেলন চলাকালে সাংবাদিকদের ঘরে তালাবদ্ধ করে ‘হাগু-মুতু বন্ধ করে দেওয়ার’ হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এনসিপির (ন্যাশনাল কমিউনিটি পার্টি) এক নেতার বিরুদ্ধে। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে নগরীর পর্যটন মোটেলে এনসিপি জেলা কমিটির সংবাদ সম্মেলন চলাকালে এ ঘটনা ঘটে।অভিযুক্ত ব্যক্তির নাম মো. শোয়াইব, যিনি নিজেকে জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দেন। সাংবাদিকদের অভিযোগ, সংবাদ সম্মেলন চলা অবস্থায় শোয়াইব আকস্মিকভাবে সাংবাদিকদের প্রতি রূঢ় ও হুমকিমূলক আচরণ করেন এবং কক্ষের দরজা তালাবদ্ধ করার কথাও বলেন। এতে উপস্থিত সংবাদকর্মীরা তীব্র প্রতিবাদ জানান। সমালোচনার মুখে শোয়াইব পরে ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন।তিনি বলেন, আমি প্রতিনিধি হিসেবে গেছি। ভেতরে কি হচ্ছিল, জানতাম না। আপনাদের কাজে বাধা দেওয়ার অভিপ্রায় ছিল না। ভুল হয়ে থাকলে আমি দুঃখিত। ভুল স্বীকার করছি। এ সময় এনসিপির কয়েকজন নেতা শোয়াইবের পক্ষ নিয়ে তার ভুল স্বীকার করেন। তারা বলেন, ও ভুল করেছে, বলার ধরন ঠিক হয়নি। অবশ্যই ভুল বলেছে। ক্ষমা করে দিলে ভালো হয়।এ বিষয়ে এনসিপির রাজশাহী মহানগর কমিটির আহবায়ক মোবাশ্বের আলী জানান, সংশ্লিষ্ট তরুণরা জুলাই আন্দোলনের সমর্থক হলেও তারা এনসিপির কোনো কমিটিতে নেই। তিনি বলেন, আজকের আচরণ নীতিগতভাবে ভুল। সাংবাদিকদের সঙ্গে খারাপ ব্যবহার করার অধিকার কারো নেই। এ ধরনের আচরণে জুলাই আন্দোলনের পক্ষের শক্তি বিব্রতকর অবস্থায় পড়ছে। ঘটনার পর স্থানীয় সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এ ধরনের আচরণকে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকতার নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করেছেন।এদিকে এ ঘটনায় তানোর সাংবাদিক ক্লাব (টি.এস.সি) সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page