১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। কিশোরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ফরিদপুরের নগরকান্দায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাটখিলে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান অ্যাডভোকেট আবু হানিফের বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

নোয়াখালীর নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় 

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃ চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি >>> নোয়াখালী জেলায় সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম চাটখিল উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভা করেন।রোববার (৩০ নভেম্বর) সকালে চাটখিল উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।সভায় বক্তব্য রাখেন, চাটখিল থানার ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খন্দকার মোস্তাক আহমেদ, শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী, নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল, আনসার ও ভিডিপি কর্মকর্তা মিজানুর রহমান।আরও বক্তব্য রাখেন চাটখিল পৌর বিএনপির আহ্বায়ক, সাবেক মেয়র মোস্তফা কামাল, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিছ আহমেদ হানিফ, সাবেক ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার মুনা, বীর মুক্তিযোদ্ধা কাজী নুরুল ইসলাম ফারুক, জেএসডির কেন্দ্রীয় নেতা সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান প্রমুখ।সভায় চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদ, সাংবাদিক মো. বেল্লাল হোসাইন নাঈম, সিরাজুল ইসলাম হাসান, আনোয়ারুল আজিমসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বিগত বন্যায় চাটখিল উপজেলায় বিভিন্ন রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি হাসপাতাল, চাটখিল থানার কাঠামোগত ও যানবাহন সংক্রান্ত বিভিন্ন সমস্যা নবাগত জেলা প্রশাসকের সামনে তুলে ধরা হয়।জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম তার বক্তব্যে চাটখিলে বিরাজমান বিভিন্ন সমস্যাগুলোর দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page