৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাঙ্গুনিয়ায় ছেলের হাতে পিতা খুন, ৭২ ঘণ্টায় রহস্য উদ্ঘাটন। সাতকানিয়ায় উন্নয়ন কাজ দ্রুত শেষ করার নির্দেশ এমপি শাহজাহান চৌধুরীর চট্টগ্রামের নতুন এসপি মাসুদ আলম পটিয়ায় রংয়ের কাজ করতে গিয়ে ৯ফুট উঁচু থেকে পড়ে প্রাণ হারাল এক তরুণ। পটিয়ায় পুলিশি অভিযানে যুবলীগ নেতা সহ ৩আসামী গ্রেপ্তার। এক যুগ পর ৩০তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি চট্টগ্রামে ‘জলাবদ্ধতা নেই’ বিতর্কের মাঝেই চসিক মেয়রের জরুরীভিত্তিতে ৬ কমিটি গঠন পটুয়াখালীতে পুলিশের সাঁড়াশি অভিযান: ১০ কেজি গাঁজাসহ মা-ছেলে গ্রেপ্তার, বাবা পলাতক। চট্টগ্রাম বার নির্বাচনে উত্তেজনা: মনোনয়ন নিতে গিয়ে বাধার অভিযোগ সংগীতের আঙিনায় চট্টগ্রামের জুলি মৌলিক গানে নতুন সম্ভাবনা
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

প্রধানমন্ত্রীর সহায়তার অর্থ পেলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেস্ক>>> পর পর দুটো মেজর (হার্নিয়া) অপরেশন করে এখন অনেকটা সুস্থ্য আছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ খন্দকার। কিন্তু আর্থিক অনটনে থাকা এই স্বাধীনতার সৈনিক কয়েক লাখ টাকা ঋন গ্রস্থ হয়ে পড়েছিলেন। স্বাধীনতার আগে ও পরে ছাত্রলীগের নের্তৃত্বে থাকা মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ তার দুঃখ দুর্দশার কথা আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য প্রধান মন্ত্রীর আস্থাভাজন জাহাঙ্গীর কবির নানক কে অবহিত করেন। সহযোগীতার আশ্বাস দেন রশিদকে। অনেকের মত শুধু আশ্বাস দিয়েই থেমে থাকেন নি নানক। যথাযথ প্রক্রিয়ায় প্রধান মন্ত্রীর কাছে আবেদন করে তা অনুমোদন ও দ্রুত ছাড় দেওয়ার ব্যবস্থা নেন তিনি। দ্রুত সময়ের মধ্যে প্রধান মন্ত্রীর কার্যালয় থেকে প্রধান মন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাউদ্দিন স্বাক্ষরিত সহায়তার ৫ লাখ টাকার চেক পৌছানো হয় জাহাঙ্গীর কবির নানকের কাছে। গতকাল রাতে বরিশালে পৌছে নিজ বাস ভবনে বসে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের হাতে চেক হস্তান্তর করেন তিনি।

সহায়তা চেক পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন আব্দুর রশিদ। বলেন আমার কোন ছেলে নেই। বুঝতেই পারছেন এই বয়সে কতটা অসহায় থাকে একজন বৃদ্ধ। কিন্তু আজ সহায়তার চেক পেয়ে মনে হচ্ছে আমি অসহায় না। যত দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেচে থাকবেন এবং নানকের মত তার বিশ্বস্ত সৈনিকেরা বেঁচে থাকবে ততদিন আমার মত মানুষেরা কখনোই অসহায় হব না। অর্থের অভাবে চিকিৎসার অভাবে মারা যাব না।আব্দুর রশিদ বলেন মুক্তিযুদ্ধের সময় আমাকে ধরিয়ে দিতে পাক বাহিনী ১ লাখ টাকা পুরস্কার ঘোষনা করে। কিন্তু আমাকে না পেয়ে আমার বাবা ওয়াজেদ আলীকে গুলি করে হত্যা করে। তার পরও বাড়ি ফিরিনি। দেশ স্বাধীন করে তবেই বীর বেশে বাড়ি ফিরেছি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page