১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী এড. নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে লিফলেট বিতরন নারী সমাবেশ অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি >>> বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের বালাকান্দা বাজারে লিফলেট বিতরণ ও এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রোববার দুপুরে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে জেলা ও উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে এই লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণ শেষে বালাকান্দা বাজারে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।সাজুল মিয়ার সভাপতিত্বে ও মানিক মিয়ার সঞ্চালনায় নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আকবর আলী,এ্যাডভোকেট শেরেনুর আলী,জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সুহেল মিয়া প্রমুখ। এছাড়াও জেলা,উপজেলা,ইউনিয়ন বিএনপিসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন।সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর)) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেছেন,আমি বিএনপি তথা জিয়ার পরিবারের একজন আর্দশের সৈনিক হিসেবে ছাত্রদলের রাজনীতি থেকে আমার বেড়ে উঠা। আমি দলের আদর্শ ও নির্দেশনা বাস্তবায়নে বিগত স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের আমলে মিথ্যা মামলা,হামলা জেলজুলুম এবং পুলিশ বাহিনীর লাঠিপেঠা খেয়ে জীবনের ঝুঁকি নিয়ে ও সুনামগঞ্জের তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে আন্দোলন সংগ্রামে মাঠে ছিলাম,আছি এবং আগামীতে ও থাকতে চাই। তিনি বলেন,সুনামগঞ্জ-৪ আসনে তৃণমূলের জনসাধারনের দ্বারে দ্বারে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার কর্মসূচী পৌছে দিতে। ফলে সাধারন মানুষ থেকে ব্যাপক সাড়া ও পাওয়া যাচ্ছে। তাই আগামী নির্বাচনে বিগত দীর্ঘদিনের আমার রাজপথের থেকে আন্দোলন সংগ্রামের বিষয়টি বিবেচনায় নিয়ে দল আমাকে বিবেচনা করে ধানের শীষের প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দিবেন বলে তিনি বিশাল নারী সমাবেশে প্রত্যাশা ব্যক্ত করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page