১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে জনগণের সাথে তামাশা করা হচ্ছে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ মাহবুবুর রহমান,নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি >>> 
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার বলেছেন, জুলাই জাতীয় সনদের ঘোষণা নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণ জনগণকে হতাশ করেছে। জাতির আশা আকাঙ্খাকে পাশ কাটিয়ে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, তা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সংকট তৈরি করবে।বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত আটটি দলের ঘোষিত কর্মসূচী অনুযায়ী দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে আজ ১৪ নভেম্বর জুমাবার বাদ বাদ জুমা গাউছিয়া মার্কেটে চত্বরে এক বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমানের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, নারায়ণগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা, নারায়ণগঞ্জ -১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা, জেলা কর্ম পরিষদ সদস্য এডভোকেট ইসরাফিল হোসাইন, মুজিবুর রহমান মিয়াজী প্রমূখ।সমাবেশে সভাপতির বক্তব্যে মমিনুল হক সরকার আরো বলেন, জুলাই বিপ্লবের পর জনগণের আশা আকাঙ্খা ছিলো যে চেতনা এবং প্রেরণা নিয়ে ছাত্র যুবক জনতা জীবন দিয়েছে সেই আকাঙ্খা বাস্তবায়নের জন্য জুলাই সনদকে আইনি ভিত্তি দেয়া হবে। জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য সরকার জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের আয়োজন করবে, কিন্তু গতকাল প্রধান উপদেষ্টার ভাষণ এবং জারিকৃত প্রজ্ঞাপন জনগণের আশা আকাঙ্খার বুকে ছুরিকাঘাত করেছে।জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, আগামীতে যাতে কেউ বিনা ভোটে এমপি হতে না পারে, ডামির নির্বাচন করতে না পারে, দিনের ভোট রাতে করতে না পারে এ জন্য জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য অবশ্যই গণভোটের আয়োজন করতে হবে। এ দাবী আদায় না হওয়া পর্যন্ত জনগণকে সাথে জামায়াতে ইসলামী আন্দোলন করে যাবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page