২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কাতারের আমিরের অভিনন্দন ইরানের সাথে উত্তেজনার আবহে আরব সাগরে মার্কিন রণতরীতে রাতের মহড়া জোরদার ময়মনসিংহের সন্তোষপুর শালবন: ইকোপার্ক প্রকল্পের সাথে কৃষিনির্ভর জীবিকার সমন্বয় প্রয়োজন তরুণ নির্মাতাদের জন্য ২৫ লাখ টাকার ফান্ড: শুরু হচ্ছে অ্যাডফা শর্ট ফেস্ট বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে মার্কিন দূতাবাসের অভিনন্দন গভীর সংকটে সিটি গ্রুপ: ঋণের পাহাড় ও লোকসানের মুখে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, তবুও লড়াইয়ের আশা ছাড়ছেন না শরিফুল ইরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার পথে যুক্তরাষ্ট্র সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ। চট্টগ্রামে জুয়েলারী দোকান থেকে স্বর্ণ আত্মসাৎ: বন্ধকী ব্যবসার আড়ালে চাঞ্চল্যকর সিন্ডিকেট
আন্তর্জাতিক:
বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কাতারের আমিরের অভিনন্দন ইরানের সাথে উত্তেজনার আবহে আরব সাগরে মার্কিন রণতরীতে রাতের মহড়া জোরদার ইরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার পথে যুক্তরাষ্ট্র রাওয়ালপিন্ডিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও গৃহকর্মী আটক, শ্বশুর পলাতক কাতারের কাছে ৪.৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল কাতার এয়ারওয়েজ শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার জরিমানা দেবে টিকটক ইরানের ওপর ইইউর নিষেধাজ্ঞায় যোগ দেবে না জর্জিয়া: জাতীয় স্বার্থকেই প্রাধান্য হরমুজ প্রণালিতে অনলাইন নিরাপত্তা ঘটনায় বন্ধের আহ্বান কাতারের পররাষ্ট্রমন্ত্রীর ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ
     
             

তানোরে চোরাইপথে আসা সারে বাজার সয়লাব,কৃষি কর্মকর্তা নিরব

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> রাজশাহীর তানোরের তালন্দ ইউনিয়নের (ইউপি) দেউল বটতলা মোড়ের কীটনাশক ব্যবসায়ী মেসার্স সরকার টেড্রার্সের বিরুদ্ধে  সার বিপণন নীতিমালা লঙ্ঘন করে, চোরাপথে রশিদ বিহীন নন-ইউরিয়া সার এনে মজুদ ও বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান,লাইসেন্স ব্যতিত তারা বিভিন্ন প্রকারের বীজ, সার এবং কীটনাশক পাইকারি ও খুচরা বিক্রি করছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, ১৩ নভেম্বর বৃহস্পতিবার সকালে কীটনাশক ব্যবসায়ী রাশেল সরকার ও রুবেল সরকার দু’ট্রাক নন- ইউরিয়া সার নিয়ে আসে। একটি কলমা ইউপি এলাকায় যায় আর অপরটির সার সরকার টেড্রার্সে মজুদ করে বেশি দামে বিক্রি করা হয়। তবে এসব সারের কোনো ক্রয় রশিদ ছিলনা। ফলে সার আসল-নকল না কোনো ডিলারের সরকারি বরাদ্দের তা বোঝার উপায় নাই।  এবিষয়ে জানতে  চাইলে রাশেল সরকার বলেন,তানোরে সারের সংকট বাইরে থেকে সার না আনলে আলু চাষ হবে না।তিনি বলেন উপজেলা কৃষি কর্মকর্তা ও বিএস বিপ্লব সাহেবের সঙ্গে কথা বলে বাইরে থেকে এসব সার আনা হয়েছে,তিনি বলেন জামাল মেম্বার ও ভাই ভাই দই ভান্ডারের আলুর প্রজেক্টের জন্য এসব সার আনা হয়েছে। তিনি বলেন,তিনি ট্রাকে করে সার এনে বিভিন্ন আলুর প্রজেক্টে দিচ্ছেন।স্থানীয়রা জানান, উপজেলার কতিপয় কৃষি কর্মকর্তার মদদে দীর্ঘদিন ধরে একটি চক্র ক্রয় রশিদ ছাড়াই নন ইউরিয়া সার চোরাপথে এনে মজুদ ও বিক্রি করছে। সচেতন মহলের ভাষ্য সরকার অনুমোদিত ডিলারগণ যখন অগ্রিম টাকা দিয়েও চাহিদামত এসব সার পাচ্ছেন না। তখন মধ্যস্বত্ত্বভোগী একশ্রেণীর কীটনাশক ব্যবসায়ী লাইসেন্স ব্যতিত কিভাবে বিক্রি করছে। এসব কারণে সরকার অনুমোদিত ডিলারদের মাঝে তীব্র ক্ষোভ ও চরম অসন্তোষ ছড়িয়ে পড়েছে।উপজেলার বিসিআইসি অনুমোদিত এক সার ডিলার নাম প্রকাশ না করার শর্তে বলেন, এই কৃষি কর্মকর্তার সময়ে সার নিয়ে যা চলছে, তাতে তাদের ব্যবসা করা দায়, এভাবে চলতে থাকলে ব্যবসা টিকিয়ে রাখার কোনো উপায় নাই। কারণ ব্যাংক ঋণের টাকায় তাদের ব্যবসা এভাবে চোরাপথে সার আশা বন্ধ না হলে তাদের দেউলিয়া হতে হবে। তাদের গুদাম ও দোকান ভাড়া, কর্মচারীর বেতন এবং ব্যাংকের ইন্টারেস্ট দিতে হচ্ছে, কিন্ত্ত তারা বাইরে এক ছটাক সার এনে বিক্রি করতে পারছেন না। অথচ মধ্যস্বত্ত্বভোগী একশ্রেণীর কীটনাশক ব্যবসায়ী লাইসেন্স ব্যতিত বাইরে থেকে সার এনে বেশী দামে বিক্রি করছে। তিনি বলেন,যদি সেটাই হয় তাহলে সার বিক্রি সকলের জন্য উন্মুক্ত করে দেয়া হোক। আবার এসব সারের ক্রয় রশিদ না থাকায় সার কিনে কেউ প্রতারিত হলে তারা কোনো প্রতিকার পাচ্ছেন না।প্রসঙ্গত, ২০২২ সালের  নভেম্বর মাসে তানোর পৌর এলাকার তালন্দ বাজারের বালাইনাশক ব্যবসায়ী মনিরুলের দোকানে সার পেয়ে কোন মেমো দেখাতে না পারার অপরাধে ১ লাখ ২৬ হাজার, একই কারনে টিপুর ১০ হাজার ও গণেশের ১৫ হাজার এবং কলমা ইউপির সার ব্যবসায়ী নজরুলের পাচারে দায়ে এক লাখ টাকা, ধানতৈড় মোড়ের খুচরা সার ব্যবসায়ী জসিমের ট্রাকে করে সার নামানোর দায়ে ১৫ হাজার  টাকা জরিমানা করা হয়েছিল। অথচ এখন প্রকাশ্যে একই অপরাধ করা হলেও অজ্ঞাত কারণে সবাই চুপ। এবিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ  বলেন,বাইরে থেকে সার আসলে ভালো তবে,তিনি কাউকে অনুমতি দেননি। আপনাকে ম্যানেজ করা হয়েছে এ কথা তারা বলছে এই প্রশ্নের জবাব এ কৃষি কর্মকর্তা বলেন আদো আমি তাকে চিনি কিনা সন্দেহ আছে। এ বিষয়ে সে আমার সঙ্গে কোন যোগাযোগই করেনি। রাজশাহী জেলা বিসিআইসি অনুমোদিত সার ডিলার সমিতির এক জৈষ্ঠ ডিলার বলেন, অনুমোদিত ডিলার বা ডিলারের মাধ্যমে ব্যতিত এভাবে ট্রাকে করে  সার নিয়ে আশার কোনো সুযোগ নাই, এটা অবৈধ, রশিদ বিহীন এসব সার তিনি পুলিশে ধরিয়ে দেবার আহবান জানান। এবিষয়ে জানতে চাইলে উপজেলা সার ডিলার সমিতির এক ডিলার বলেন, কোনো কৃষকের পক্ষে ক্রয় রশিদ ব্যতিত এক সঙ্গে এতো বিপুল পরিমাণ সার নিয়ে আশা অসম্ভব। তিনি বলেন, যেখানে আমরা চাহিদা মতো নন-ইউরিয়া সার পায় না, সেখানে সাধারণ কৃষক কিভাবে একসঙ্গে এতো  সার পায়।তিনি বলেন, যদি সাধারণ কৃষকেরা এভাবে সার আনে তাহলে ব্যাংক ঋণের কোটি টাকা বিনিয়োগ করে তাদের ডিলারি করার কোনো মানে হয় না।এবিষয়ে জানতে চাইলে জামাল মেম্বার বলেন, কৃষি কর্মকর্তার সহযোগীতায় তিনি বাইরে থেকে সার আনছেন, এখানে সাংবাদিকের খবর করার কি আছে বুঝিনা,এটা আমি আর কৃষি কর্মকর্তার বুঝবো।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
চট্টগ্রামে জুয়েলারী দোকান থেকে স্বর্ণ আত্মসাৎ: বন্ধকী ব্যবসার আড়ালে চাঞ্চল্যকর সিন্ডিকেট
তাহিরপুরে পানিতে পড়ে নিখোঁজ মানসিক প্রতিবন্ধীর ব্যক্তির ২০ ঘণ্টা পর লাশ উদ্ধার।
সখিপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চিকিৎসা অনুদান প্রদান
বিদ্যুৎবিভ্রাটে চমেক হাসপাতাল, রোগীদের চরম ভোগান্তি
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় আঙুরের চারা গাছ উৎপাদনে সফল জুয়েল রানা
মহেশখালীতে পুলিশের অভিযানে অস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার
রাঙ্গুনিয়ায় ১২ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, ২ ঘণ্টায় আসামি গ্রেপ্তার___

You cannot copy content of this page