১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

কুড়িগ্রাম-১: নারী ভোটারদের উঠান বৈঠকে জমে উঠেছে বিএনপির প্রচারণা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর, নাগেশ্বরী কুড়িগ্রাম >>> আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাইফুর রহমান রানাকে জয়ী করতে তৃণমূলে দৌড়ঝাঁপ বেড়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ১নং ওয়ার্ড সুকানদিঘি এলাকায় মোজাম্মেল মাস্টারের বাড়ি এবং ২নং ওয়ার্ড ডাকনিরপাঠে জয়নাল আবেদীনের বাড়িতে নারী ভোটারদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।দুপুর ১২টা থেকে শুরু হওয়া এ বৈঠকে প্রায় ৪ শতাধিক নারী ভোটারের উপস্থিতিতে এলাকাজুড়ে নির্বাচন উত্তাপ ছড়িয়ে পড়ে। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি প্রার্থী সাইফুর রহমান রানা’র সহধর্মিণী ও কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সদস্য মোছাঃ শামিমা রহমান আপন।বিশেষ অতিথি ছিলেন-আজিজুল হক, সদস্য সচিব, উপজেলা স্বেচ্ছাসেবক দল। আশিকুর রহমান আকাশ, সাবেক সদস্য সচিব, উপজেলা ছাত্রদল।রাশেদা বেগম, সাধারণ সম্পাদক, ভুরুঙ্গামারী উপজেলা মহিলা দল।বক্তারা অভিযোগ করেন,গত ১৭ বছর মানুষ শুধুই প্রতিশ্রুতি শুনেছে, বাস্তবায়ন দেখেনি। রানা ভোটে জিতেও ক্ষমতাসীনদের কারণে ফল পায়নি। তারা আরও দাবি করেন, এবারের নির্বাচন হবে তরুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে পরিবর্তনের ভোট।শামিমা রহমান আপন বলেন, ‘বেহেশতের টিকিট ভোটে নয়, আমলে’ প্রার্থীর সহধর্মিণী শামিমা রহমান বলেন,জামায়াত এখন বেহেশতের টিকিটের কথা বলে ভোট চাইছে। কিন্তু বেহেশতে যাইতে হলে নামাজ, রোজা, হজ্জ-যাকাতের প্রয়োজন- কোনো মার্কায় ভোট দিলেই টিকিট পাওয়া যায় না।তিনি আরও আশ্বাস দিয়ে বলেন,বিএনপি ক্ষমতায় গেলে এবং আপনারা যদি ধানের শীষকে জয়যুক্ত করেন, আমি কথা দিচ্ছি এ আসনের প্রতিটি পরিবার ফ্যামিলি কার্ড পাবে। আমার মা-বোনদের কেউ বঞ্চিত হবেন না।তিনি দল- মত নির্বিশেষে এলাকার উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।এদিকে, ধারাবাহিক উঠান বৈঠকের অংশ হিসেবে সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন স্থানে বিএনপির প্রচারণা চলতে থাকে। নেতারা দাবি করেন, জনগণের প্রত্যাশা এবার বিএনপির দিকে ঝুঁকছে।বৈঠকে ঘরে ঘরে প্রচারণা সংঘটিত করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং প্রশাসনের কাছে শান্তিপূর্ণ প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিতের আহ্বান জানানো হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page