২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কাতারের আমিরের অভিনন্দন ইরানের সাথে উত্তেজনার আবহে আরব সাগরে মার্কিন রণতরীতে রাতের মহড়া জোরদার ময়মনসিংহের সন্তোষপুর শালবন: ইকোপার্ক প্রকল্পের সাথে কৃষিনির্ভর জীবিকার সমন্বয় প্রয়োজন তরুণ নির্মাতাদের জন্য ২৫ লাখ টাকার ফান্ড: শুরু হচ্ছে অ্যাডফা শর্ট ফেস্ট বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে মার্কিন দূতাবাসের অভিনন্দন গভীর সংকটে সিটি গ্রুপ: ঋণের পাহাড় ও লোকসানের মুখে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, তবুও লড়াইয়ের আশা ছাড়ছেন না শরিফুল ইরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার পথে যুক্তরাষ্ট্র সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ। চট্টগ্রামে জুয়েলারী দোকান থেকে স্বর্ণ আত্মসাৎ: বন্ধকী ব্যবসার আড়ালে চাঞ্চল্যকর সিন্ডিকেট
আন্তর্জাতিক:
বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কাতারের আমিরের অভিনন্দন ইরানের সাথে উত্তেজনার আবহে আরব সাগরে মার্কিন রণতরীতে রাতের মহড়া জোরদার ইরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার পথে যুক্তরাষ্ট্র রাওয়ালপিন্ডিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও গৃহকর্মী আটক, শ্বশুর পলাতক কাতারের কাছে ৪.৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল কাতার এয়ারওয়েজ শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার জরিমানা দেবে টিকটক ইরানের ওপর ইইউর নিষেধাজ্ঞায় যোগ দেবে না জর্জিয়া: জাতীয় স্বার্থকেই প্রাধান্য হরমুজ প্রণালিতে অনলাইন নিরাপত্তা ঘটনায় বন্ধের আহ্বান কাতারের পররাষ্ট্রমন্ত্রীর ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ
     
             

সুনামগঞ্জে ভুয়া ব্যবসায়ী সেঁজে কোটি টাকার প্রতারণা গাইবান্ধায় র‌্যাবের অভিযানে সংঘবদ্ধ চক্রের ৬ সদস্য গ্রেফতার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃরফিকুল ইসলাম সোহাগ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি >>> গাইবান্ধা থেকে সুনামগঞ্জে ভুয়া ব্যবসায়ী সেঁজে প্রতারণার মাধ্যমে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নেওয়ার চাঞ্চল্যকর ঘটনায় একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের ৬ জন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।গ্রেফতারকৃতরা হলেন: মো. রফিকুল ইসলাম সোহেল (৩৯), মোছাঃ শাহানা পারভীন (৪৩), মো. মশিউর রহমান ওরফে মাসুক (৩০), মো. শফিউর রহমান (২৬), রিনা আক্তার (২০) এবং নারগিস আক্তার (৩৪)। তাদের সকলের বাড়ি কিশোরগঞ্জ জেলায়।বৃহস্পতিবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-৯ এর সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্প কমান্ডার, সিনিয়র সহকারী পুলিশ সুপার কপিল দেব গাইন জানান, গ্রেফতারকৃত এই সংঘবদ্ধ চক্রটি প্রায় ৫/৬ মাস পূর্বে প্রতারণার উদ্দেশ্যে স্বপরিবারে সুনামগঞ্জে এসে একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন। তাদের মূল লক্ষ্য ছিল জেলার পেঁয়াজ, রসুন ও আলু ব্যবসায়ীরা।প্রতারকরা সুনামগঞ্জের রাধানগর পয়েন্ট এলাকায় ‘মেসার্স আব্দুল্লাহ বাণিজ্যালয়’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করে। প্রাথমিক পর্যায়ে তারা বাজার দরের চেয়ে কম মূল্যে পণ্য পাইকারি দরে বিক্রি করে স্থানীয় ব্যবসায়ী ও দোকানদারদের বিশ্বাস অর্জন করে।বিশ্বাস অর্জনের পর, চক্রটি পেঁয়াজ, রসুন ইত্যাদি পণ্যের একটি বড় চালান অন্যজেলা থেকে আনার আশ্বাস দেয় এবং অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে সুনামগঞ্জের ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় কোটি টাকার উপরে নগদ অর্থ অগ্রিম গ্রহণ করে।র‌্যাব সূত্রে আরো জানা যায়, গত ২৮ এপ্রিল মোটা অংকের এই টাকা আত্মসাৎ করার কয়েক ঘণ্টা পরই চক্রটি তাদের প্রতিষ্ঠান তালাবদ্ধ করে এবং ব্যবহৃত মোবাইল ফোনগুলো বন্ধ করে দ্রæত সুনামগঞ্জ থেকে পালিয়ে যায়। এ ঘটনায় সুনামগঞ্জের স্থানীয় ভোক্তভোগী ব্যবসায়ীদের একজন বাদী হয়ে সদর মডেল থানায় একটি প্রতারণা মামলা (মামলা নং-১৭/২৭০) দায়ের করেন। ঘটনাটি সে সময় সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার প্রেক্ষিতে র‌্যাব-৯, সিলেট এর নির্দেশক্রমে এর সিপিসি-৩, সুনামগঞ্জ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় র‌্যাব-৯ এর একটি আভিযানিক দল র‌্যাব-১৩, গাইবান্ধা এর সহযোগিতায় ১১ নভেম্বর, ২০২৫ তারিখ আনুমানিক রাত ৯:১০ ঘটিকার সময় গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন শ্রীবর্দীপুর ঘোষপাড়া গ্রামস্থ জনৈক আমিরুলের বসতবাড়িতে অভিযান পরিচালনা করেন এবং অভিযানে এজাহার নামীয় ও তদন্তে প্রাপ্ত মোট ৬ জন আসামীকে গ্রেফতার করা হয়।জিজ্ঞাসাবাদে জানা যায়, এই সংঘবদ্ধ প্রতারক চক্রটি ইতিপূর্বেও সুনামগঞ্জের মতো অন্যান্য জেলায় একই কায়দায় ব্যবসায়ীদের টাকা আত্মসাৎ করেছে। গ্রেফতারের সময় তারা গাইবান্ধা জেলাকে টার্গেট করে নতুন করে প্রতারণার ফাঁদ তৈরি করছিল।গ্রেফতারকৃত আসামিদেরকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সুনামগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে বলে প্রেসবিফ্রিংয়ে জানানো হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
চট্টগ্রামে জুয়েলারী দোকান থেকে স্বর্ণ আত্মসাৎ: বন্ধকী ব্যবসার আড়ালে চাঞ্চল্যকর সিন্ডিকেট
তাহিরপুরে পানিতে পড়ে নিখোঁজ মানসিক প্রতিবন্ধীর ব্যক্তির ২০ ঘণ্টা পর লাশ উদ্ধার।
সখিপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চিকিৎসা অনুদান প্রদান
বিদ্যুৎবিভ্রাটে চমেক হাসপাতাল, রোগীদের চরম ভোগান্তি
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় আঙুরের চারা গাছ উৎপাদনে সফল জুয়েল রানা
মহেশখালীতে পুলিশের অভিযানে অস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার
রাঙ্গুনিয়ায় ১২ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, ২ ঘণ্টায় আসামি গ্রেপ্তার___

You cannot copy content of this page