১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

মহেশখালী পৌরসভার তৃণমূল কর্মী সম্মেলনে ডক্টর হামিদুর রহমান আযাদ সংস্কার ছাড়া কোন নির্বাচন গ্রহণ যোগ্য হবে না

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সরওয়ার কামাল কক্সবাজার >>> বাংলাদেশ জামায়াত ইসলামির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য জননেতা ডক্টর এ, এইচ,এম হামিদুর রহমান আযাদ বলেছেন, সংস্কার ছাড়া কোন নির্বাচন গ্রহণযোগ্য হবেনা। জুলাই অভ্যুত্থান একটা রক্তাক্ত অভ্যুত্থান, জুলাই গণঅভ্যুত্থানের প্রতি যারা সম্মান দেখাতে জানেনা তারই নব্য ফ্যাসিবাদের স্বপ্ন দেখছে। এই দেশের শান্তি প্রিয় জনগণ তাদের দুঃস্বপ্ন কখনো বাস্তবায়ন হতে দেবেনা। ডক্টর হামিদ আযাদ বলেন, আগামী ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। আদেশ জারি করে জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি দিতেই হবে। তিনি বলেন, ফ্যাসিবাদের দিন শেষ, নতুন প্রজন্মের বাংলাদেশ। ছাত্র জনতার জীবনের বিনিময়ে অর্জিত জুলাই গণঅভ্যুত্থান কে অস্বীকার করে এই দেশে কারো রাজনীতি করার অধিকার নেই। দেশ ও জাতির কল্যাণে রাজনীতি করতে জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতির মাধ্যমে গণভোট কে হ্যাঁ বলুন। তাহলে দেশের জনগণ আপনাদের স্বাগত জানাবে। বাংলাদেশ জামায়াত ইসলামি মহেশখালী পৌরসভার উদ্যোগে তৃণমূল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর হামিদুর রহমান আযাদ এ কথাগুলো বলেন। ১২ই নভেম্বর বুধবার পৌরসভার সভাপতি কাউন্সিলর মোতাহার হোসেনের সভাপতিত্বে পৌরসভার ঘোনা পাড়া অহনা কনভেনশন হলে সাধারণ সম্পাদক মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মহিলা কর্মী সম্মেলনে ডক্টর হামিদুর রহমান আযাদ আরো বলেন, চাঁদাবাজ , দখল বাণিজ্য ও দুর্নীতিকে না বলুন। তিনি বলেন, যারা দেশে সুষ্ঠ নির্বাচন ন্যায় বিচার, সু শাসন চায়না তারাই সংস্কারের বিরোধিতা করছে। ডক্টর আযাদ অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, জনগণের ভাষা বুঝার চেষ্টা করুন মানুষ কি চায়। এই দেশের শান্তি প্রিয় জনগণ সংস্কার ছাড়া কোন নির্বাচন মেনে নিবে না, তাই সরকারকে দ্রুত সময়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নির্বাচনের পূর্বে গণভোটের আয়োজন করার আহবান জানান। বাংলাদেশ জামায়াত ইসলামি মহেশখালী পৌরসভার আয়োজনে অহনা কনভেনশন হলে সকালে মহিলা কর্মী সম্মেলন একই স্থানে বিকেলে তৃণমূলের জামায়াতের নির্বাচনি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ জামায়াত ইসলামি কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, সহকারী সেক্রেটারি শামসুল আলম বাহাদুর, জেলা কর্মপরিষদ সদস্য মোঃ জাকের হোসাইন, শহর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ছাত্র নেতা কামরুল হাসান, সাবেক ছাত্র নেতা, অধ্যক্ষ সৈয়দুল হক সিকদার, ঈদগা রশিদ আহমেদ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ জসিম উদ্দিন, মহেশখালী উপজেলা দক্ষিণের আমির মাষ্টার শামিম ইকবাল, উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, মৌলানা,সিরাজুল হক, মৌলানা ছিদ্দিক নুরী, মৌলানা নুরুল আলম, আব্দুল হক হক্কানী, মৌ ইসমাইল, কক্সবাজার শহর পর্যটন থানা শাখার সেক্রেটারি ছাত্র নেতা আলমগীর সাঈদ, মহেশখালী উপজেলা উলামা বিভাগের সভাপতি মৌলানা কুতুবউদ্দিন, শ্রমিক নেতা আবদুল খালেক, প্রবাসী নুরুল ইসলাম সহ তৃণমুল নেতৃবৃন্দগন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page