১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

প্রভুভক্ত কুকুরের কারণে মোটরসাইকেল চুরির চেষ্টা ব্যর্থ নেছারাবাদে চোরের আঘাতে আহত কুকুর, ভুক্তভোগীর থানায় অভিযোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আজিজুল ইসলাম, নেছারাবাদ,পিরোজপুর >>> পিরোজপুরের নেছারাবাদে প্রভুভক্ত কুকুরের কারণে মোটরসাইকেল চুরির চেষ্টা ব্যর্থ হয়েছে। চোরের আঘাতে আহত কুকুরটি দুদিন ধরে খাওয়া বন্ধ করে কষ্টে কাতরাচ্ছে। আহত কুকুরটিকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে স্বরূপকাঠী পৌরসভার ৯নং ওয়ার্ডের মাগুরা গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী মোসাঃ সুমাইয়া আক্তার নেছারাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগে সুমাইয়া আক্তার উল্লেখ করেন, বিবাদীরা তার চাচাতো দেবর। তাদের মধ্যে শাওন নামের একজন ব্যক্তি চোর, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী প্রকৃতির মানুষ। তার বিরুদ্ধে পূর্বেও নানা অভিযোগ রয়েছে।তিনি আরও জানান, তার স্বামী ঢাকায় কর্মরত থাকায় তিনি ছোট দুই সন্তান ও অসুস্থ শ্বশুর-শাশুড়িকে নিয়ে বাড়িতে থাকেন। প্রায়ই শাওন বাড়িতে এলে ঘরের মালামাল চুরি হয়ে যায়। এক সপ্তাহ আগে ঘরের সামনে রাখা রড ও বিদ্যুতের তার চুরি হয়ে প্রায় ১০ হাজার টাকার ক্ষতি হয়। বিষয়টি শাওনের ভাই সাগরকে জানানো হলেও কোনো প্রতিকার মেলেনি।এরপর গত শনিবার (৮ নভেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে ঘুমন্ত অবস্থায় হঠাৎ বাড়ির কুকুরের চিৎকারে সুমাইয়ার ঘুম ভেঙে যায়। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, শাওন তাদের মোটরসাইকেল চুরির চেষ্টা করছে। বাধা দিতে গেলে শাওন কুকুরটিকে লাঠি ও ইট ছুড়ে আঘাত করে, এতে মোটরসাইকেলের ইন্ডিকেটর লাইট ভেঙে যায়। কুকুরটির প্রতিরোধের কারণে শেষ পর্যন্ত শাওন ব্যর্থ হয়ে পালিয়ে যায়।পরদিন রবিবার সকালে শাওন ও তার ভাই সাগর বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ ও শাশুড়িকে মারধরের চেষ্টা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। স্থানীয় মিস্ত্রীরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।সুমাইয়া আক্তার বলেন, “বিবাদীরা আমাদের নিয়মিত ভয়ভীতি ও খুন-জখমের হুমকি দিচ্ছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।”ঘটনা সম্পর্কে জানতে শাওনের মোবাইলে ফোন করা হলে তিনি কল রিসিভ করেননি।এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) বনি আমিন বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page