১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করাই আমাদের রাজনীতি- শাহজাহান চৌধুরী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স >>> বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সংসদীয় দলের সাবেক হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, “আমরা রাজনীতি করি না মন্ত্রী-এমপি হওয়ার জন্য, বরং এই দেশের অসহায়, নির্যাতিত ও বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করাই আমাদের রাজনীতি। আমাদের লক্ষ্য হলো ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহভীতিসম্পন্ন, ন্যায়নিষ্ঠ ও শান্তিময় সমাজ গঠন।”তিনি বলেন, “যেদিন এই দেশে মদিনার আদর্শভিত্তিক ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, সেদিনই স্থায়ীভাবে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা হবে। আমাদের প্রিয় নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, শহীদ মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মোজাহিদ, আব্দুল কাদের মোল্লা, কামারুজ্জামান ও মীর কাসেম আলী ভাইয়েরা এই আদর্শ বাস্তবায়নের জন্য জীবন উৎসর্গ করেছেন। তাদের স্বপ্ন ছিল একটি ইসলামিক বাংলাদেশ গড়া।”তিনি আরও বলেন, “আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের বিজয়ী করার মাধ্যমে আমরা সেই স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ।”গতকাল সোমবার সন্ধ্যায় লোহাগাড়া উপজেলার দক্ষিণ সাতগড় এলাকায় স্থানীয় জামায়াতের উদ্যোগে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।চুনতী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সলিম উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, নায়েবে আমীর ও চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ পীরে কামেল আলহাজ্ব মাওলানা হাফিজুল হক নিজামী, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আ.ন.ম. নোমান, বিশিষ্ট ব্যবসায়ী জহির উদ্দিন, মাস্টার মাহমুদুর রহমান, মাস্টার হামিদুল হোসাইন, ইউপি সদস্য ইন্তেজার হোসেন ও জামায়াত নেতা রেজাউল হক হোসাইনসহ অনেকে। শাহজাহান চৌধুরী আরো বলেন,শেখ হাসিনা দীর্ঘ ১৮ বছরে বাংলাদেশকে ১০০ বছর পিছিয়ে দিয়েছে।হাজার হাজার কোটি টাকা পাচার করেছে বিদেশে। পাচারকৃত অর্থ যদি বাংলাদেশের ফিরিয়ে আনা যায় তাহলে বাংলাদেশের কয়েকটি বাজেট প্রণয়ন করা সম্ভব হবে। বাংলাদেশে টাকার হবেনা। হ্তিনি বলেন জামায়াত আমীর ডা.শফিকুর রহমান একটি মানবিক বাংলাদেশ গঠনের ঘোষণা দিয়েছেন। আমরা সারাদেশে সেই লক্ষ্য সামনে রেখে কাজ করছি। এই যাত্রায় দেশবাসীর সহযোগিতা প্রয়োজন। তিনি সকলকে দাড়িপাল্লার পক্ষে জনমত গঠনের জন্য আহ্বান জানান

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page