১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

রাজীবপুরে জীবিকা উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের তহবিল হস্তান্তর

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি >>> দারিদ্র্য বিমোচন ও মানব উন্নয়নে কাজ করা প্রতিষ্ঠান সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এর উদ্যোগে রাজীবপুর উপজেলায় শুরু হলো ‘জীবিকা উন্নয়ন প্রকল্প-২’র দ্বিতীয় পর্যায়। শনিবার (৮ নভেম্বর) বিকেলে রাজীবপুর উপজেলার চর রাজিবপুর মিনি স্টেডিয়াম মাঠে তহবিল হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।সিজেডএম উত্তর-পূর্ব এরিয়া ম্যানেজার মোঃ আব্দুর রউফ এর সঞ্চালনায় ও রাজীবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সায়েকুল হাসানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিতি থেকে বক্তব্য রাখেন সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট ( সিজেডএম) প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ আইয়ুব মিয়া, সিজেডএম এর উপদেষ্টা সাবেক জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হুমায়ুন করির, সহকারী মহাব্যবস্থাপক এনামুল হক,এছাড়াও বক্তব্য রাখেন রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন, মোহনগঞ্জ টু-এর প্রকল্প কোঅর্ডিনেটর জনাব রফিকুল ইসলাম দিপু, রাজিবপুর প্রকল্পের ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর হোসেন।ড. আইয়ুব মিয়া বলেন সিজেডএম ২০০৮ সাল থেকে এ পর্যন্ত প্রায় ১৭ লাখ মানুষের বিভিন্ন সেবা প্রদান করে আসছে। উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে দরিদ্র জেলা কুড়িগ্রাম আর কুড়িগ্রামের মধ্যে সবচেয়ে বঞ্চিত উপজেলার নাম হচ্ছে রাজিবপুর তাই আমরা এই সুবিধা বঞ্চিত মানুষের কাছে মানবিক সেবা পৌঁছে দিতে এসেছি।এছাড়াও বক্তারা তাদের বক্তব্যে জীবিকা প্রকল্পের কার্যক্রমের প্রশংসা এবং সাফল্য দাতা সদস্যদের বিভিন্ন দিক তুলে ধরে প্রশংসা করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page