১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

তানোরের গ্রাম অঞ্চল থেকে হারিয়ে যাচ্ছে খেজুর গাছ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> একসময় গ্রাম এলাকায় চোখ যেদিকে যেতো সে দিকেই দেখা যেতো সারি সারি খেজুর গাছ। শীত কালে খেজুর গাছের মাথায় রস সংগ্রহের জন্য গাছিরা টাঙিয়ে রাখতো মাটির হাঁড়ি ও কলস। এমনকি খেজুর গাছের মাথা জুড়ে থোকায় থোকায় হলুদ হয়ে ঝুলে থাকতো খেজুর ফল। ছোট বেলায় ভোর হলেই খেজুর গাছের নিচে ছুটে গিয়ে দলবেঁধে কুড়াতে দেখা যেতো পাকা পাকা মাটিতে পড়ে থাকা খেজুর ফল।কিন্তু দিন দিন কালের বিবর্তনে গ্রাম অঞ্চল থেকে হারিয়ে যাচ্ছে খেজুর গাছের সুস্বাদু রস ও খেজুর ফলের গাছ। ফলে খেজুর গাছ বিলুপ্তির জন্য একদিকে কমেছে খেজুর গুড়ের উৎপাদন।পাশাপাশি হারাচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। খেজুরের গাছ আল্লাহর একটি বড় নিয়ামত। খেজুরের গাছ থেকে শুধু রস, গুড় বা খেজুর ফল পাওয়া যায়না। খেজুর গাছের পাতা দিয়ে শীতল পাটিও তৈরি করা হয়ে থাকে। গ্রাম অঞ্চলের প্রায় বাড়িতে এই খেজুর গাছের পাতা দিয়ে তৈরি করা শীতল পাটি এখনো ব্যবহার করা হয়। তবে আগের চাইতে বর্তমানে তুলনামূলক ভাবে অনেকটাই কমে গেছে খেজুর গাছের পাতায় তৈরি শীতল পাটির ব্যবহার। বর্তমানে খেজুর গাছের সংখ্যা খুবই কম। যেটুকু দেখা যায় তাও ব্যক্তিগত খেজুর গাছ। যার জন্য মন চাইলেও এখন আর ইচ্ছেমত খেজুর ফল পাওয়া যায়না। হয়না খেজুর গাছের পাতা দিয়ে শীতল পাটি তৈরি করা।তানোর পৌর এলাকার গুবির পাড়া গ্রামের ইনছান আলী জানান, আজ থেকে ১০বছর আগে বিপুল পরিমাণে খেজুর গাছ দেখা যেতো। সরকারি রাস্তার পাশে ও ব্যক্তিগত মানুষের খৈলানে ডাঙ্গা জুড়ে সারি সারি খেজুর গাছ ছিলো। গাছে গাছে হলুদ হয়ে ঝুলে থাকতো পাকা পাকা খেজুর ফল। খাওয়ার তেমন কোন লোক ছিলনা। কিন্তু এখন আর তেমন খেজুর গাছ চোখ পড়ে না। তবে প্রাকৃতিক বিশ্লেষকরা বলছেন, একদিকে যেমন খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে তা গুড় উৎপাদন করে অর্থ উপার্জন করা হয়,তেমন খেজুর গাছ থেকে সুস্বাদু ফল ও খেজুর গাছের পাতা দিয়ে তৈরি শীতল পাটিও বিক্রি করে লাভবান হওয়া যায়।অন্যদিকে খেজুর গাছ পরিবেশের ভারসাম্যও রক্ষা করে। তাই বাড়ির আশেপাশে যেখানে ফাঁকা জায়গা পড়ে রয়েছে সেখানেই খেজুর গাছ রোপণ করতে হবে। তাহলে একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে ও খেজুর গাছের রস সংগ্রহ করে গুড় উৎপাদনও বাড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ জানান,খেজুর গাছ একটি আল্লাহর বড় নিয়ামত, খেজুর গাছ থেকে ভালো অর্থ আয় করা যায়। তাই বেশি বেশি করে ফাঁকা জায়গায় খেজুর গাছ লাগানোর আহবান জানান তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page