১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

টুঙ্গিপাড়ার খোকা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কবি শাহাদাত হোসেন তালুকদার >>>
রচনার তারিখঃ ২৯/০৫/২০২৩ খৃঃ

টুঙ্গিপাড়ার সোনার ছেলে
খোকা মুজিবর,
কে জানিত তুমিই নায়ক
স্বদেশ কারিগর ?

পদ্মা পাড়ের নাউয়ের মাঝি
গোপালগঞ্জের কিশোর,
শত্রু মুক্ত গড়তে এদেশ
স্বপ্নে ছিলে বিভোর।

বাংলা মায়ের সেই তরুণের
স্বপ্ন বেজায় সুদূর,
ডানপিটে এই দুষ্ট খোকার
শক্তি সাহস অপার।

শিশুর মতো সরল প্রাণে
বহে তোমার জীবন,
উদার মনের স্বাধীন চেতা
বর্নাঢ্য জীবন তোমার।

বিলিয়ে দিতে নিজের যাহা
গরীব দুখীর মাঝে,
ভালোবাসা বিলিয়ে দিতে
প্রেরণা দিতে কাজে।

বীরের চেয়ে শক্তি তোমার
শপথ মুষ্টি ভরা,
একটি বাংলা গড়তে হবে
ইহাই চেয়েছি মোরা।

সফল তুমি শোষন মুক্ত
একটি বাংলাদেশর,
হাসবে মানুষ বাঁচতে জীবন
নতুন ইতিহাসের।

নিগৃহীত জেল জুলুমে
তবুও নুয়াওনি মাথা,
চিনিয়ে আনবোই স্বাধীনতা
শেখ মুজিবের কথা।

মরতে রাজি লাখে লাখে
দাবিয়ে রাখতে কে,
তোমার কথায় বাংলা জাগে
তবেই স্বাধীন বাংলা এই।

যেমন কথা তেমন কাজে
স্বাধীনতা মোদের,
হাজার প্রাণের রক্ত সাগর
বিলিয়ে জীবন নিজের।

স্বাধীনতার নায়ক মুজিব
দেশের জাতির পিতা,
বুঝতে পেলো বিশ্ববাসী
এই খোকাই শেখের বেটা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page